
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবাক হলেও সত্য। লন্ডনের পুষ্টি বিষয়ক সংস্থা এমনি এক বিজ্ঞাপন দিয়েছে। জানা যাচ্ছে, মানুষের মল শুঁকে পেটের অবস্থা সম্পর্ক জানাতে হবে। ‘ফিল কমপ্লিট’ নামের লন্ডনের (London) একটি পুষ্টিবিষয়ক গবেষণা সংস্থা এমন কাজের জন্য কর্মী খুঁজছে। ইংরেজিতে এই পেশার নাম ‘পুমমেলিয়ার’। বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে। আপাতত পাঁচজন কর্মী চাই। শুরুতে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে স্থায়ী হবেন একজন। বিশ্বে এই প্রথম এমন পদের জন্য কর্মী নিয়োগ হচ্ছে। এই বিষয়টি অভিনব গবেষণার বিষয়। এমন কি প্রাচীন ভারত ও চিনের প্রাচীন শাস্ত্রে এর সমর্থন পাওয়া যায়।
গবেষণায় বলা হচ্ছে,অন্ত্রের স্বাস্থ্যের উপরেই মানুষের শারীরিক সুস্থতা নির্ভর করে, বলেন চিকিৎসকরা। কিন্তু তা বোঝা যাবে কীভাবে? বিশেষজ্ঞদের বক্তব্য, এটা বোঝার অন্যতম উপায় হল বিষ্ঠা। মলের রং, গন্ধ বলে দেয় মানুষটির হজমের সমস্যা আছে কিনা। যেমন, গন্ধযুক্ত মল অস্বাভাবিক না। কিন্তুগন্ধের তীব্রতা বলে দেয় শরীর কতটা ভাল বা মন্দ। এছাড়া মলের সঙ্গে রক্ত বেরোনোও পেটের মারাত্মক সমস্যার লক্ষণ হতে পারে। আর যেহেতু পেটের স্বাস্থ্য নিয়ে গবেষণা করে থাকে ‘ফিল কমপ্লিট’, সেই কারণেই তারা এমন একজন কর্মী খুঁজছে। যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত গবেষণার বিষয়, ফলে এই কাজের জন্য দক্ষ কর্মী চাইছেন তাঁরা। পাশাপাশি সংস্থার তরফে জানানো হয়েছে, চাকরির আবেদন করতে চাইলে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। হয়তো দেখা যাবে,এটাই ভবিষ্যতে মানুষের চিকিৎসার একটা বড়ো পদ্ধতি হয়ে উঠবে।
