International

2 years ago

International News: ইউক্রেনে রাশিয়া নামলো 'টি-১৪ আর্মাটা ট্যাংক' - নিন্দায় সরব ইউক্রেন

Russia landed 'T-14 Armata Tank' in Ukraine - Ukraine condemned
Russia landed 'T-14 Armata Tank' in Ukraine - Ukraine condemned

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউক্রেনের ঘাড়ের উপর নতুন নিশ্বাস ফেলছে রাশিয়ার অত্যাধুনিক টি-১৪ আর্মাটা ট্যাংক। ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের নতুন হাতিয়ার নতুন অস্ত্র। আর এ কারণে ইউক্রেনের মাটিতে নামানো হয়েছে রাশিয়ার নতুন অস্ত্র টি-১৪ আর্মাটা ট্যাংক। সরকারিভাবে তেমন বিবৃতি প্রকাশ না করলেও সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, রাশিয়ার অস্ত্রভাণ্ডারে নবতম তুরুপের তাস হতে পারে টি-১৪ আর্মাটা ট্যাংক। আর এই নিয়েই ইউক্রেন প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘের কাছে। 

  একটি আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের মাটিতে এর ব্যবহার শুরু করেছেন ভ্লাদিমির পুতিনের সেনাবাহিনী। যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ওই ট্যাংকের সাহায্যে কোনো লক্ষ্যভেদ শুরু করেনি তারা। এক সূত্রকে উদ্ধৃত করে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা আরআইএ বা রিয়া নভোস্তির দাবি, ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি হামলায় টি-১৪ আর্মাটা ট্যাংককে এখনো কাজে লাগানো হয়নি। তবে ভবিষ্যতে যুদ্ধের গতি দেখে প্রয়োজনে কাজে লাগাতে হতে পারে। পুতিনের এই অস্ত্র যে রুশ সেনাবাহিনীকে অতিরিক্ত ভরসা দেওয়ার জন্যই ইউক্রেনে নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়ে সকলেই সহমত। তবে এই সাঁজোয়া গাড়িটি চালানোর জন্য যুদ্ধক্ষেত্রে যা যা প্রস্তুতি ও অনুশীলন দরকার পুতিন সরকার তা করে রেখেছে।

 

You might also like!