International

2 years ago

International News: ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়িয়েই চলেছে পুতিন

Putin continues to increase the number of missiles
Putin continues to increase the number of missiles

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? প্রশ্ন কূটনৈতিক মহলের। ৪০০ দিন অতিক্রম করেও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত তো নেই বরং রাশিয়া তার ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে। রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের সূত্রের খবর,

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তার দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ কিন্তু দীর্ঘ মেয়াদী যুদ্ধের বার্তা দিচ্ছে। তিনি বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিরক্ষা শিল্পকে অবিলম্বে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সংখ্যা ও গতি বাড়াতে হবে।খবর আলজাজিরার।

  স্বাভাবিক কারণেই কূটনৈতিক মহল এই নির্দেশ নিয়ে চিন্তিত। রুশ প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার মস্কোয় এক বক্তব্যে বলেন, ইউক্রেন যুদ্ধে জয়-পরাজয় নির্ভর করছে সেখানকার ফ্রন্ট লাইনে সমরাস্ত্র উৎপাদন ও সরবরাহ ঠিক রাখা ওপর।  শোইগু বলেন, প্রতিরক্ষা শিল্পকে দ্রুততার সঙ্গে তার উৎপাদন বাড়াতে হবে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও গাইডেড ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী রুশ প্রতিষ্ঠান ট্যাকটিক্যাল মিসাইল কর্পোরেশন বা টিএমসি চুক্তি অনুযায়ী সময়মতো তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। ইউক্রেনকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে অন্তর্ভুক্ত হতে বাধা দেয়ার লক্ষ্যে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর ফলে মার্কিন ও পশ্চিমের দেশগুলো প্রবল ক্ষুব্ধ রাশিয়ার উপর।

You might also like!