International

2 years ago

‘Continent of opportunities’: আফ্রিকার ৩ দেশ সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট

Tehran aims to expand political and economic relations across Africa
Tehran aims to expand political and economic relations across Africa

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আফ্রিকার তিন দেশ সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সফরে যাচ্ছেন তিনি।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আজ মঙ্গলবার কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন প্রেসিডেন্ট রাইসি।খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসির আসন্ন সফরের মূল উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার তিন দেশের সঙ্গে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করা।

ইরানের প্রেসিডেন্ট তার তিন দিনের সফরে কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের প্রেসিডেন্টদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন এবং যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

প্রেসিডেন্ট রাইসি এসব দেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে আফ্রিকার দেশগুলোর শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের কোনো প্রেসিডেন্ট ১১ বছর পর এই প্রথম আফ্রিকার দেশগুলো সফরে যাচ্ছেন।

You might also like!