International

2 years ago

Earthquake in Japan : ৬.৩ তীব্রতার ভূমিকম্পে কাঁপল জাপানের মধ্য ইশিকাওয়া অঞ্চল, সুনামির সতর্কতা নেই

Earthquake in Japan (Symbolic Picture)
Earthquake in Japan (Symbolic Picture)

 

টোকিও, ৫ মে : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের মধ্য ইশিকাওয়া অঞ্চল। শুক্রবার দুপুর ২.৪২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও সুনামির সতর্কতা জারি করা হয়নি। ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করা হয়।

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার জাপানের সেন্ট্রাল ইশিকাওয়া অঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সুনামির সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া সংস্থা বলছে। দুপুর ২.৪২ মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় ছিল উপকেন্দ্র। জাপান রেলওয়ে জানিয়েছে, জনপ্রিয় পর্যটন স্থান নাগানো এবং কানাজাওয়ার মধ্যে শিনকানসেন বুলেট ট্রেন স্থগিত করা হয়।

You might also like!