Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Afganistan : আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ৩ জনের মৃত্যু, আহত কমপক্ষে ৪৪ জন

Powerful earthquake kills 3 in afghanistan
Powerful earthquake kills 3 in afghanistan

 

কাবুল, ২২ মার্চ  : আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৩ জনের। মঙ্গলবার রাতের ৬.৮ তীব্রতার ভূমিকম্পে আহতের সংখ্যা ৪৪। আফগানিস্তানে অনুভত হওয়া ভূমিকম্পে কেঁপে ওঠে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ও ভারতও। এছাড়াও তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, চিন এবং কিরগিজস্তানে কম্পন অনুভূত হয়। ভারতে জীবন ও সম্পত্তি হানির কোনও খবর নেই।

আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে বাড়ির ছাদ ভেঙেই অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে। আফগানিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের লাঘমান প্রদেশেই দু'জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশের অন্যত্র একজনের মৃত্যু হয়েছে। মোট আহতের সংখ্যা ৪৪। মঙ্গলবার রাতে আফগানিস্তানের ফৈজাবাদ থেকে ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্প অনুভূত হয়।

You might also like!