Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

1 year ago

India China meeting 2025:চিনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতের ওপর মোদীর

PM Modi meets Chinese President
PM Modi meets Chinese President

 

তিয়ানজিন ও নয়াদিল্লি, ৩১ আগস্ট: চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিয়ানজিনে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট শি-এর মধ্যে বৈঠক হয়। দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুতের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "গত বছর কাজানে আমাদের খুব ফলপ্রসূ আলোচনা হয়েছিল, যা আমাদের সম্পর্কের ইতিবাচক দিকনির্দেশনা দিয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আমাদের বিশেষ প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে। আবার শুরু হয়েছে কৈলাস মানসরোবর যাত্রা। দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটও চালু করা হচ্ছে। উভয় দেশের ২.৮ বিলিয়ন জনগণের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে সম্পর্কিত। এতে সমগ্র মানবতার কল্যাণের পথও প্রশস্ত হবে। আমরা পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।"

You might also like!