Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

3 months ago

Pakistan Earthquake: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, তীব্র আতঙ্ক বালুচিস্তানে

5.4 magnitude earthquake hits Pakistan
5.4 magnitude earthquake hits Pakistan

 

ইসলামাবাদ, ২৭ জুন : এ বার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। শনিবার সকালে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আচমকাই তীব্র কম্পনে কেঁপে ওঠে বালুচিস্তানের বিস্তীর্ণ এলাকা। আচমকা এই বিপত্তিতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ভূমিকম্প টের পেতেই বহু এলাকার বাসিন্দা ভয়ে ও আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন।

ভূমিকম্পের উৎসস্থল বালুচিস্তান প্রদেশ হলেও, আশেপাশের বেশ কিছু এলাকাতেও মৃদু কম্পন টের পাওয়া গেছে বলে খবর। তবে প্রাথমিক প্রতিবেদন পাওয়া পর্যন্ত এই কম্পনের ফলে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। পরিস্থিতি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনী।

You might also like!