Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Mukesh Ambani:মুকেশ আম্বানির স্ত্রী নীতা মাসে এত কম বেতন পেতেন

India's richest man Mukesh Ambani and his wife Nita Ambani
India's richest man Mukesh Ambani and his wife Nita Ambani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। তিনি স্কুলশিক্ষক হিসেবে তাঁর পেশাজীবন শুরু করেছিলেন।

মুম্বাইয়ের একটি মধ্যবিত্ত গুজরাটি পরিবারে নীতার জন্ম। বিয়ের আগেই তিনি সান ফ্লাওয়ার নার্সারিতে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতা করে তিনি মাসে মাত্র ৮০০ রুপি বেতন পেতেন। এক পুরোনো সাক্ষাৎকারে নীতা এই তথ্য জানিয়েছিলেন।ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। তিনি স্কুলশিক্ষক হিসেবে তাঁর পেশাজীবন শুরু করেছিলেন।

তিন সপ্তাহ প্রেমের পর ১৯৮৫ সালে মুকেশ ও নীতা বিয়ে করেন। সাক্ষাৎকারে নীতা বলেছিলেন, মুকেশকে বিয়ে করার পরও তিনি তাঁর শিক্ষকতার চাকরি চালিয়ে যাচ্ছিলেন। সে সময় কিছু লোক তাঁকে নিয়ে হাসাহাসি করত। তবে কাজটি তাঁর ভালো লাগত। তিনি তাঁর শিক্ষকতার চাকরি নিয়ে সন্তুষ্ট ছিলেন।

মুকেশ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। মার্কিন প্রভাবশালী ফোর্বস সাময়িকীর তথ্যমতে, তাঁর সম্পদের পরিমাণ ১১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি এশিয়ার শীর্ষ ধনী। বিশ্বে ধনীর তালিকায় তাঁর অবস্থান নবম।মুকেশের স্ত্রী নীতা একজন শিক্ষাবিদ, সমাজসেবী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন।


You might also like!