
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক ঃ এমন আশ্চর্য খবর জানতে সবাই উদগ্রীব। কি এমন ঘটনা ঘটলো যে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম নথিভুক্ত করলো একটা মুরগি ? আন্তর্জাতিক সূত্রের খবর,আমেরিকার মিশিগানে পিনাট নামের একটি মুরগি জায়গা করে নিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। এর প্রধান কারণ ওর বয়স। একটা মুরগির গড় আয়ু ৫ থেকে সর্বাধিক ১০ বছর। সেখানে পিনাট ২০ বছর অতিক্রম করেছে।
২০০২ সালের বসন্তে জন্ম পিনাটের। তবে মা, ভাই–বোনদের সঙ্গে বেড়ে উঠতে পারেনি সে। একা একাই বড় হয়েছে। পিনাটের জন্মের আগেই তার ডিম ফেলে রেখে অন্য বাচ্চাদের নিয়ে তার মা চলে যায়। পিনাটের মালিক মার্সি ডারউইন পিনাটের মায়ের ফেলে যাওয়া ডিমটিকে নষ্ট ভেবে জলে ফেলতে যাচ্ছিলেন। তখন খেয়াল করেন যে একটি মুরগি ডিম ফুটে বের হচ্ছে। সেই থেকেই মার্সির সঙ্গে আছে পিনাট।মার্সি জানিয়েছেন, পিনাটের খাবারের তালিকায় থাকে তাজা সবজি, ফল, দই, ভিটামিন ডি ট্যাবলেট, পরিষ্কার জল। এর পরেই পাখি বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ ও খাদ্যসভ্যাস পরিবর্তন করে এতটা পাখির আয়ু বাড়িয়ে দেওয়া যায়।
