Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

International

1 year ago

Israeli embassy shooting:ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের কর্মীদের গুলি; মৃত দুই, আহত একজন

Israeli embassy shooting
Israeli embassy shooting

 

ওয়াশিংটন, ২২ মে : ওয়াশিংটন ডিসিতে ইহুদি মিউজিয়ামের কাছে গুলিতে ইজরায়েলি দূতাবাসের দুই কর্মচারী নিহত হয়েছেন। এছাড়াও একজন আহত হয়েছেন। ইহুদি মিউজিয়ামের বাইরে গুলি চালানোর ঘটনাটি। আমেরিকান ইহুদি সমিতি আয়োজিত একটি অনুষ্ঠানের মাঝে এমন ঘটনা ঘটে। এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স ঘটনাটির তদন্ত করছে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নয়েম বলেছেন, ওয়াশিংটন ডিসির ইহুদি মিউজিয়ামের কাছে দুই ইজরায়েলি দূতাবাস কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা সক্রিয়ভাবে এটি তদন্ত করছি এবং এটি সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে আরও তথ্য ভাগ করে নেব। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা খুনিদের বিচারের আওতায় আনব। এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসবাদ বলে ক্ষোভ উগরে দিয়েছে রাষ্ট্রসংঘে নিযুক্ত ইজরায়েল রাষ্ট্রদূত ড্যানি ডানন।

ওয়াশিংটনে অবস্থিত ইজরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম বলেন, "আজ সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ইহুদি জাদুঘরে একটি ইহুদি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় ইযেরায়েলি দূতাবাসের দুই কর্মীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। স্থানীয় এবং ফেডারেল উভয় স্তরের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, যে তারা বন্দুকধারীকে গ্রেফতার করবে এবং সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে ইজরায়েলি প্রতিনিধি এবং ইহুদি সম্প্রদায়কে রক্ষা করবে।"

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে লিখেছেন, "এই ভয়াবহ ডিসি হত্যাকাণ্ড, যা স্পষ্টতই ইহুদি-বিদ্বেষের উপর ভিত্তিশীল, এখনই বন্ধ করতে হবে! ঘৃণা এবং মৌলবাদের মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও স্থান নেই। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা। এই ধরণের ঘটনা ঘটতে পারে তা খুবই দুঃখজনক! ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন!"

You might also like!