Breaking News
 
Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর India's highest score in the T20 World Cup:টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ স্কোর T20 Super Eights points table:টি-টোয়েন্টি সুপার এইট পয়েন্ট টেবিল: ভারত রয়েছে সেমিফাইনালের দৌড়ে

 

International

2 years ago

Island 'Barlocco' in Scotland:দেড় কোটি টাকায় বিক্রি হতে চলেছে স্কটল্যান্ডে দ্বীপ 'বারলোক্কো'

Island 'Barlocco' in Scotland:
Island 'Barlocco' in Scotland:

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্কটল্যান্ডের অধীনে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র দ্বীপ। সেই দ্বীপগুলোই স্কটল্যান্ডের জীব বৈচিত্রের প্রধান উপাদান। এমন একটি দ্বীপের নাম বারলোক্কো। সম্প্রতি ওই দ্বীপ ব্যক্তিগত মানুষকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্কটল্যান্ডের দক্ষিণ উপকূলের জনমানবহীন এই দ্বীপের আয়তন ২৫ একর। দ্বীপটিতে প্রকৃতিক সৌন্দর্য অসাধারণ। নৈশব্দিক জগতের মধ্যে যারা শুধু পাখির কাকলি শুনতে চায় তাদের জন্য আদর্শ এই দ্বীপ।

  সম্প্রতি এই দ্বীপ বিক্রির কথা শুনে স্কট ল্যান্ড সহ বিশ্বের ধন কুবেরেরা লাইন দিয়েছেন ওই দ্বীপ কেনার জন্য। লন্ডন এবং এডিনবরা থেকে ৫৬০ এবং ১০০ কিলোমিটার দূরের এই দ্বীপটি অবস্থিত। এই দ্বীপটি বিক্রির দায়িত্বে রয়েছেন অ্যারন এডগার নামে এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, স্কটল্যান্ডের মূল ভূখণ্ড থেকে পায়ে হেঁটেও দ্বীপটিতে যাওয়া যায়। তবে জোয়ারের সময় নৌকা করে যেতে হয় সেখানে। লোকালয় থেকে কয়েক কিলোমিটার দূরে শান্ত এই দ্বীপে যেমন পাখি রয়েছে, তেমন আবার বন্যপ্রাণীও রয়েছে। বিভিন্ন ধরনের নাম না জানা এবং অজানা পাখিদের বাস। এ ছাড়াও বেশি কিছু বিরল প্রজাতির গাছও রয়েছে এই দ্বীপটিতে। দ্বীপটিকে ঘিরে রয়েছে পাথর বিছানো সৈকতও। যা অপূর্ব সুন্দর। অ্যারন আরও জানিয়েছেন, জীববিজ্ঞান নিয়ে যাঁরা গবেষণা করছেন বা যাঁদের এই বিষয়ে আগ্রহ রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই দ্বীপ একটা ‘সোনার খনি’র মতো।

ওই দ্বীপে একটি ডোবা রয়েছে যেটি বন্যার সময় জলে ভরে যায়। শীতের সময়টা সেখান থেকেই গবাদি পশু ও বাকি প্রাণীদের তৃষ্ণা নিবৃত্তি হয়। অ্যারন এডগার বলেন, 'এখনও ব্যক্তিগত দ্বীপ কেনা নিয়ে রোম্যান্টিক একটা ভাবাবেগ রয়েছে, যেখানে প্রত্যেক দিনের চিৎকার-চেঁচামেচি থেকে দূরে প্রকৃতির কোলে শান্তিতে কিছুটা সময় কাটানো যায়।' 

যাঁরা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তাঁদের কাছে এই দ্বীপ অত্যন্ত বড় প্রলোভন। তা ছাড়া বিবিধ বন্যপ্রাণের আস্তানা এটি। এখানে  black-backed gulls নামে এক ধরনের পাখির খোঁজ পাওয়া যায়। 

 প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ওই দ্বীপকে এবার বিক্রির পথে সংস্থাটি। প্রসঙ্গত, সংস্থার তরফে এডগার বলেন, 'স্কটল্যান্ডে একাধিক দ্বীপ বিক্রির অভিজ্ঞতা থেকে বলতে পারি, ঘরোয়া ও আন্তর্জাতিক স্তরে অনেকেই ব্যক্তিগত দ্বীপ কেনার ব্যাপারে বিপুল উৎসাহ দেখাচ্ছেন।' এখন দেখার, কার জন্য অপেক্ষা এই অনুপম সুন্দর দ্বীপটি।



You might also like!