Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

6 months ago

Hormuz Strait:জলপথে ইরানের একাধিপত্য! হরমুজ দিয়ে জাহাজ চলাচলে ভারতকে দিতে হচ্ছে কোটি কোটি টাকা?

Hormuz Strait
Hormuz Strait

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ রেখে প্রতিপক্ষের উপর চাপ বাড়াচ্ছে ইরান। তবে কিছু ‘বন্ধু’ দেশের জাহাজকে বিশেষ অনুমতি দেওয়া হচ্ছে। সূত্রের দাবি, এর বিনিময়ে প্রতিটি জাহাজের কাছ থেকে প্রায় ২ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৯ কোটি টাকা করে আদায় করছে তেহরান।

লন্ডনের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ইরানের এই অর্থ নেওয়ার বিষয়টি। সেখানে উল্লেখ করা হয়েছে ইরানের জাতীয় সুরক্ষা কমিটির সদস্য আলাদিন বোরোজের্দির নাম। তাঁর কথায়, প্রত্যেকটি জাহাজকে হরমুজ প্রণালী পার করার জন্য ২ মিলিয়ন ডলার দিতে হচ্ছে ইরানকে। কারণ যুদ্ধের যথেষ্ট খরচ রয়েছে। তাই হরমুজে চলাচলকারী জাহাজের থেকে অর্থ নেওয়াই উচিত। আলাদিনের মতে, এই পদক্ষেপ থেকেই বোঝা যায় যে হরমুজ প্রণালীর উপর ইরানের কতখানি কর্তৃত্ব রয়েছে। ওই সংবাদমাধ্যমের দাবি, ইরানের জাতীয় টেলিভিশনে আলাদিনের এক সাক্ষাৎকারের ভিত্তিতে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলছে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের যুদ্ধ। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে গোটা বিশ্বের উপর আরও চাপ বাড়িয়ে যাবে তেহরান। তার জেরে গোটা বিশ্বে তেল এবং গ্যাস সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাবে। তবে এমন হুঙ্কার দেওয়া সত্ত্বেও ভারতকে আলাদা ছাড়পত্র দিয়েছে ইরান। বেশ কয়েকটি জাহাজ হরমুজ পেরিয়ে ভারতে এসে পৌঁছেছে। গোটা বিষয়টিকে ভারতের বিরাট কূটনৈতিক সাফল্য বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

কিন্তু সেটার নেপথ্যে কি আর্থিক লেনদেন রয়েছে? বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছিলেন, “ভারত এবং ইরানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সেই ভিত্তিতেই আমরা তেহরানের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু জাহাজ চলাচলের অনুমতির বিনিময়ে ইরানকে কিছু দেওয়া হয়নি ভারতের তরফে।” কিন্তু ইরানের জাতীয় সুরক্ষা কমিটির সদস্যের এহেন মন্তব্যের পর প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতও আর্থিক লেনদেন সেরেছে ইরানের সঙ্গে? যেহেতু ইরানের উপর নানা নিষেধাজ্ঞা রয়েছে, ফলে এহেন ‘ফি’ মিটিয়ে ভারতীয় জাহাজগুলির বিপদ বাড়বে না তো?

You might also like!