International

2 years ago

INternational News: সোলাইমানি হত্যায় যুক্ত ইরাকের প্রাক্তন প্রধানমন্ত্রী

Ex-Prime Minister of Iraq linked to Soleimani killing
Ex-Prime Minister of Iraq linked to Soleimani killing

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইরাক আছে ইরাকেই। যুদ্ধ,হত্যা আর আগুনের সঙ্গেই ওদের সহবাস। কিছুদিক আগেই ঘটে এক বড়ো হত্যাকান্ড। তা নিয়েই এখন নতুন তথ্য শিরোনামে এসেছে। ইরানের প্রাক্তন শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় ইরাকের প্রাক্তন প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজেমির ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ জারি করা হয়েছে। ইরাকের পাবলিক প্রসিকিউশন দপ্তর এই নির্দেশ জারি করেছে। একটি প্রতিবেদনে তা অনেক আগে  লেখা হলেও বিষয়টি প্রকাশ্যে এসেছে রবিবার রাতে। এ নিয়ে ইরাক ও ইরানের সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশের পরই তা সামনে আসে। 

খবরে বলা হয়েছে, জেনারেল সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে মার্কিন বাহিনী যখন হত্যা করে তখন ইরাকের গোয়েন্দা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোস্তাফা আল কাজেমি। পরবর্তীতে দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি।

  ওই প্রতিবেদনের মাধ্যমে ইরাক ও ইরানে সম্প্রচারিত খবর সূত্রে জানা যাচ্ছে, ইরাকের প্রসিকিউটর জেনারেল দেশটির ফেডারেল আদালতকে সোলাইমানি হত্যায় প্রাক্তন প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজেমির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তের পর  প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। অভিযোগটি দায়ের করেছেন ইরাকের সন্ত্রাসবিরোধী সংগঠন কাতাইব হিজবুল্লাহর রাজনৈতিক শাখা হুকুক মুভমেন্টের প্রধান হোসেইন মুনিস। প্রসঙ্গত, ২০২০ সালের ৩ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। ওই সময় তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান ছিলেন। স্বাভাবিক কারণেই ওই হত্যা নিয়ে অন্তর্তদন্ত শুরু হয়েছিল। তাই প্রকাশ পায় রবিবার রাতে।

You might also like!