Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Donald Trump: ফের জয় ডোনাল্ড ট্রাম্পের, দক্ষিণ ক্যারোলিনায় হারালেন প্রতিপক্ষ নিক্কি হ্যালিকে

Donald Trump (File Picture)
Donald Trump (File Picture)

 

ওয়াশিংটন, ২৫ ফেব্রুয়ারি: আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে দ্বিতীয় বারের জন্য নামছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক ভাবে একের পর এক ধাপ পেরিয়েও চলেছেন, এবার তিনি দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান প্রেসিডেন্টের প্রাথমিক পর্যায়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিপক্ষ ছিলেন নিক্কি হ্যালি। নিক্কি দক্ষিণ ক্যারোলিনারই বাসিন্দা। সেখানকার প্রাক্তন গভর্নরও বটে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালিকে পরাজিত করেছেন।

আমেরিকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন দক্ষিণ ক্যারোলিনা। সেখানে প্রাথমিক নির্বাচনে জয়ের ফলে রিপাবলিকান প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেতে সুবিধা হবে ট্রাম্পের। ট্রাম্পের কাছে হারের পর নিক্কি বলেছেন, "আমি এই সপ্তাহের শুরুতে বলেছিলাম, দক্ষিণ ক্যারোলিনায় যাই ঘটুক না কেন, আমি প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাব। আমি এককথার মহিলা।" নিক্কিকে কত ভোটে ট্রাম্প হারিয়েছেন, এখনও সেই সংক্রান্ত স্পষ্ট পরিসংখ্যান প্রকাশ্যে আসেনি। তবে, ট্রাম্প এবং নিক্কির প্রাপ্ত ভোটের ব্যবধান অনেক।

You might also like!