International

2 years ago

Diwali holiday will also be available in America:আমেরিকাতেও মিলবে দিওয়ালির ছুটি, ঘোষণা পেনসিলভ্যানিয়ায়

Diwali holiday to be found in America too
Diwali holiday to be found in America too

 

ওয়াশিংটন, ২৭ এপ্রিল  : এবার আমেরিকায়ও মিল্বে দিওয়ালির ছুটি । দিওয়ালিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া । ওই প্রদেশের সেনেটর নিখিল সাভাল বুধবার এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সেনেটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন মিলেছে এই সিদ্ধান্তকে কার্যকর করার বিষয়ে।

টুইটারে এই সুখবর জানিয়ে নিখিল লিখেছেন, ‘সমস্ত পেনসিলভ্যানিয়ান, যাঁরা আলো ও সংযোগের এই অনুষ্ঠান পালন করেন তাঁদের স্বাগত।’ জানা গিয়েছে নিখিল ও গ্রেগ রথম্যান নামের দুই সেনেটরই এই সংক্রান্ত বিল পেশ করেছিলেন গত ফেব্রুয়ারিতে। পেনসিলভ্যানিয়ার জনসংখ্যার মধ্যে প্রায় ২ লক্ষ দক্ষিণ এশিয়ার বাসিন্দা। তাঁদের অধিকাংশই আলোর উৎসবে মেতে ওঠেন। সেদিকে তাকিয়েই এই উৎসবের দিনটিকে ছুটির দিন হিসেবে পালন করার কথা ভাবা হয়েছে।

উল্লেখ্য, কেবল ভারতই নয়, সারা বিশ্বে যেখানেই ভারতীয় বা এশীয়রা রয়েছেন, তাঁরা দিওয়ালি উদযাপন করেন। ব্যতিক্রম নয় আমেরিকাও। গত বছর হোয়াইট হাউসে দিওয়ালি পালন করতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে । দীর্ঘদিন ধরেই অবশ্য হোয়াইট হাউসে দিওয়ালি পালিত হয়। তবে ২০২২ সালেই প্রথমবার ধুমধাম সহকারে তা উদযাপন করা হয়। এবার পেনসিলভ্যানিয়ায় দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হল।

You might also like!