International

2 years ago

China employment:চিনের কর্মসংস্থান ভেঙে পড়েছে

China's employment has collapsed
China's employment has collapsed

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে চিনে প্রতি ৫ জনের মধ্যে মাত্র ৪ জন কাজ পাচ্ছে। বাকি ১ জন বেকার থাকছে। প্রতিবেদনে বলা হয়, সু সিয়াংয়ের মতো আরো প্রায় ১ কোটি ২০ লাখ তরুণ চীনের চাকরির বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করবেন, অর্থাৎ তাদের স্নাতক শেষ হবে। অথচ চীনের সরকারি এক প্রতিবেদনেই বলা হয়েছে, ১৬ থেকে ২৪ বছর বয়সী যে তরুণরা চাকরি বা কাজ খুঁজছেন, এপ্রিলে তাদের মধ্যে ২০ দশমিক ৪ শতাংশই কাজের বাইরে ছিলেন। 

২০১৮ সাল থেকে চীন এ-বিষয়ক পরিসংখ্যান প্রকাশ করছে, তখন থেকে এটাই সর্বোচ্চ। তরুণদের কর্মসংস্থানে গতি আনতে চীনের সরকার অবশ্য বেশ কিছু নীতিগত পদক্ষেপ নিয়েছে। সেগুলোর মধ্যে আছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ভর্তুকি দেওয়া। কারণ, তরুণেরা সাধারণত এসব প্রতিষ্ঠানেই কর্মজীবন শুরু করেন। এ ছাড়া দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে তরুণদের নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  তবে চিন সরকার এই সমস্যা মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে।

You might also like!