
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যদিও প্রকাশ্যে তারা বলছেন এটা আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ সন্ত্রাস দমনের জোট। কিন্তু এর গভীরে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা নিয়ে সন্দিগ্ধ ভারত। প্রথমবারের মতো সন্ত্রাসবিরোধী সভা করেছে চীন, পাকিস্তান এবং ইরান। বুধবার বেইজিংয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এটিকে ত্রিদেশীয় আঞ্চলিক নতুন জোট হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর একটি বিবৃতি জারি করে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, পাকিস্তান, চীন ও ইরানের মধ্যে মহাপরিচালক পর্যায়ের ত্রিপাক্ষিক পরামর্শের প্রথম বৈঠকটি চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত বৈঠকে সন্ত্রাস দমন ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা হয়েছে। এখন দেখার এই আলোচনা বাস্তবে সফল হয় কিনা!
এই মুহূর্তে পৃথিবীর গভীর সঙ্কটের মধ্যে। রাশিয়া-চিন যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবীর শক্তি এখন দুটো ভাগে বিভক্ত। সেই পরিস্থিতিতে এই ত্রিদেশীয় সভা বেশ তাৎপর্যপূর্ণ। বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধি দলগুলোর সদস্যরা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে এই অঞ্চলে সন্ত্রাসবাদের হুমকির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই পরামর্শের ফলাফলের উপর ভিত্তি করে তারা সন্ত্রাসবাদ ও নিরাপত্তার বিষয়ে ত্রিপক্ষীয় পরামর্শকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পাকিস্তানের প্রতিনিধিদলের প্রধান মহাপরিচালক আবদুল হামিদ, ইরানের প্রতিনিধি দলের প্রধান মহাপরিচালক সৈয়দ রসুল মোসাভি এবং চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নং রোং পরস্পর সাক্ষাৎ করেন।
