
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রস্তুতি এখন তুঙ্গে, হাতে বিশেষ সময়ও নেই, জোরকদমে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি! আগামী ৬ মে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে কিঞ্চিৎ ত্রুটি রাখতে নারাজ ব্রিটিশ সরকার।না না বিধ উপকরনে সেজে উঠছে বাকিংহাম প্যালেস,তবে কেবল রাজবাড়ি নয় সাজের প্রস্তুতি চলছে ব্রিটেনের রাজা-রাণীর ও।
এই অনুষ্ঠান কে কেন্দ্র করে আরো একবার গর্বিত করতে চলেছেন এক বঙ্গতনয়া, তার কাজের মধ্য দিয়ে তিনি জুড়তে চলেছেন ব্রিটেনের রাজবাড়ির সাথে। সূত্রের খবর, রাজ্যভিষেকের ঠিক পরের দিন অর্থাৎ ৭ মে উইন্ডোসোর প্রাসাদে রাজকীয় এক জলসার আয়োজন করা হয়েছে। আর সেই জলসায় এক বঙ্গতনয়ার ডিজাইন করা ড্রেস পড়তে দেখা যাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তাঁর রাণীকে। বাঙালি কন্যার হাতে গড়া নজরকাড়া নকশা দেখে আপ্লুত সে দেশের রাজা ও রানী। ব্যক্তিগতভাবেও তাঁরা চিঠি লিখে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন বাঙালি কন্যেকে। বাকিংহাম প্যালেসের তরফে ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এই বঙ্গতনয়াকেও।
হুগলির সিঙ্গুরের বাসিন্দা বছর উনত্রিশের প্রিয়াঙ্কা মল্লিক। পেশায় ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তাঁর রাণী। আগামী ৭ মে উইন্ডোসোর প্রাসাদে রাজকীয় জলসায় প্রিয়াঙ্কার ডিজাইন করা ড্রেসই পরবেন তাঁরা।এবং তার কাজের সুবাদেই বঙ্গতনয়া প্রিয়াঙ্কা মল্লিককে রাজ্যাভিষেকের অনুষ্ঠানে আমন্ত্রণও জানিয়েছেন তাঁরা। এই রাজকীয় আমন্ত্রণ পেয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা।
