Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Bilawal Bhutto is coming to visit India:ভারত সফরে আসছেন বিলাওয়াল ভুট্টো

Bilawal Bhutto is coming to visit India
Bilawal Bhutto is coming to visit India

 

নয়াদিল্লি, ২০ এপ্রিল : সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন(এসসিও)-এর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল আসছেন । মে মাসে এসসিও সম্মেলনে যোগ দেবেন পাক বিদেশমন্ত্রী, বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে সেদেশের বিদেশ দফতরের মুখপাত্রের তরফে।

পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরাহ বালোচ বলেন, “এসসিও বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ভারতের মাটিতে গোয়ায় আগামী ৪ ও ৫ মে এসসিও সম্মেলনে যোগ দেবে এই প্রতিনিধি দল। এসসিও সনদ ও কার্যপ্রক্রিয়াকে সম্মান করে পাকিস্তান। সংশ্লিষ্ট এলাকার বিদেশনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় দেশ। এই দুই কারণের কথা মাথায় রেখেই এসসিও সম্মেলনে যোগ দিচ্ছে পাকিস্তান।”

২০১২ সালে শেষবার ভারতে এসেছিলেন তৎকালীন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার। ২০১৫ সালে পাক সফরে গিয়েছিলেন ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বর্তমান বিদেশমন্ত্রী জয়শংকরও সেই সফরে গিয়েছিলেন। তারপর দুই দেশের সম্পর্কে একাধিক বড়সড় পরিবর্তন হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, ভারতের সঙ্গে যুদ্ধ নয়, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা করতে হবে। তারপরেই পাক বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ জানায় ভারত। প্রসঙ্গত, বর্তমানে এসসিও সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। তাই সদস্য দেশ হিসাবে পাকিস্তানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তানের পাশাপাশি আমন্ত্রণ রয়েছে চিনের বিদেশমন্ত্রীরও।

You might also like!