Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Big explosion in Russian city:রুশ যুদ্ধবিমানের গুলিতে রাশিয়ার শহরে বড় বিস্ফোরণ

Big explosion in Russian city
Big explosion in Russian city

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ রাশিয়ার শহর বেলগোরোডে একটি বড় বিস্ফোরণ ঘটেছে। একটি রুশ যুদ্ধবিমান ভুলবশত গুলি ছুড়েছে। এতে সেখানে একটি বিস্ফোরণ ঘটেছে এবং কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ শহরটিতে একটি বড় বিস্ফোরণের খবর দিয়েছে, শহরটি ইউক্রেনের সীমান্তের ওপারে অবস্থিত।

আঞ্চলিক গভর্নর এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে তাস বলেছে, ‘একটি সুখোই এসইউ-৩৪ যুদ্ধবিমান বেলগোরোড শহরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাক্রমে বিমানের গোলাবারুদ নিঃসরণ হয়েছে।’ তবে এ ঘটনায় কি ধরনের অস্ত্র জড়িত ছিল তা উল্লেখ করা হয়নি। এসইউ-৩৪ একটি সুপারসনিক বোমারু যুদ্ধবিমান।

রুশ মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় ওই এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাস জানিয়েছে।

You might also like!