Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Washington DC : মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত অন্তত ৪, আহত বহু

Washington
Washington

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মার্কিন যুক্তরাষ্ট্রে আরকানসর লিটল রক ও আশপাশের শহরগুলোতে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত চারজন নিহত ও বহু আহত হয়েছেন। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে বেশ কয়েকটি প্রবল টর্নেডো বয়ে যায়, ছয়টি অঙ্গরাজ্য থেকে ৪৩টি প্রাথমিক টর্নেডোর খবর পাওয়া গেছে বলে সিএনএন জানিয়েছে। ইলিনয়তে ১৬টি, আরকানসতে ১২টি, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়েছিল বলে জানিয়েছে তারা।


আরকানসর উইনে একটি টর্নেডো আঘাত হানার পর সেখানে অন্তত দুইজনের মৃত্যু হয় বলে সেইন্ট ফ্রান্সিস কাউন্টির ময়নাতদন্তকারী কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন। এর আগে অঙ্গরাজ্যটির নর্থ লিটল রক থেকে আরও একজনের মৃত্যু সংবাদ পাওয়া যায়। কর্মকর্তারা জানিয়েছেন, লিটল রক এলাকায় টর্নেডোর আঘাতে আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন আর উইনে অনেক মানুষ নিজেদের বাড়িতে আটকা পড়েছেন।


ইলিনয়ের বেলভিডিয়ারে একটি নাট্যশালার ছাদ ধসে আরও একজনের মৃত্যু হয়েছে বলে বিবিসি জানিয়েছে। একজন শেরিফ জানিয়েছেন, ইলিনয়ের শেরমানে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লিটল রক, উইন ও আশপাশের শহরগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের ছাদ ও দেওয়াল ভেঙে, গাড়ি উল্টে পড়ে, গাছ পড়ে ও বৈদ্যুতিক তার ছিঁড়ে বহু মানুষ আহত হয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় তিন লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে বলেছে, ব্যাপক একটি ঝড়ো আবহাওয়ার কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্য টনের্ডোর উচ্চ ঝুঁকিতে আছে।


প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগে ব্যাপক ঝড়বৃষ্টির সময় মিসিসিপিতে তৈরি হওয়া প্রাণঘাতী একটি টর্নেডোতে অঙ্গরাজ্যটির রোলিং ফোর্ক শহরে কয়েকশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ২৬ জন নিহত হয়।

You might also like!