International

2 years ago

Pakistan Coal Mine : পাকিস্তানে কয়লা খনির দখল নিয়ে ভয়াবহ লড়াই, নিহত অন্তত ১৫

fighting over Pakistan  coal mine (File Picture)
fighting over Pakistan coal mine (File Picture)

 

ইসলামাবাদ, ১৬ মে : পাকিস্তানে কয়লা খনির দখল নিয়ে ভয়াবহ লড়াই। এই গোষ্ঠী সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহত বহু। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। দীর্ঘদিন ধরেই অশান্ত প্রদেশটির কোহাট জেলায় দারা আদম খেল এলাকায় একটি কয়লা খনিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের মেঘ জমছিল।

সোমবার সেই সংঘাত গড়ায় ভয়াবহ সংঘর্ষে। গতকাল সান্নিখেল ও জারঘুন খেল নামের দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে খনির দখল নিয়ে হওয়া লড়াইয়ে প্রাণ হারিয়েছেন অন্তত পনেরো জন। আহতদের পেশোয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এই সংঘর্ষ নিয়ে দেরা আদম খেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। ভবিষ্যতে যাতে এহেন ঘটনার ফের না ঘটে তা নিশ্চিত করা হবে।

You might also like!