International

2 years ago

International News :রুশ সংবাদমাধ্যমকে ভিসা দিয়ে অস্বীকার আমেরিকার - ক্ষোভ রাশিয়ার

America's denial of visa to Russian media - Russia's anger
America's denial of visa to Russian media - Russia's anger

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্মেলনে যোগ দিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে রাশিয়ার কিছু সাংবাদিকের যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের ভিসা দেয়নি মার্কিন কর্তৃপক্ষ। এতে বেজায় ক্ষেপেছে ল্যাভরভ। ল্যাভরভ বলেছেন, আমেরিকাকে ক্ষমা করবে না রাশিয়া। রুশ সাংবাদিকদের ভিসা না দেওয়ায় এমন মন্তব্য করেন রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক। ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সের্গেই ল্যাভরভ বলেছেন, বিষয়টি আমরা কখনো ভুলব না, আমরা কখনো ক্ষমা করব না। বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছে রাশিয়া। সমস্ত বিষয়টা নিয়ে তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি।

   প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করার মার্কিন সিদ্ধান্তকে ‘বোকামি’ বলে মন্তব্য করেছেন ল্যাভরভ। তিনি বলেন, একটি দেশ নিজেকে শক্তিশালী, স্মার্ট, মুক্ত এবং স্বচ্ছ বলে দাবি করে, অথচ তারা সাংবাদিকদের ভিসা দিল না। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাক স্বাধীনতা নিশ্চিত করার ফাঁকাবুলি স্পষ্ট হয়ে গেছে। এর ফলে সংবাদপত্রের স্বাধীনতার উপর খবরদারি বলেই রুশ প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ায় অবস্থির রুশ পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।

You might also like!