
ওয়াশিংটন, ২৭ এপ্রিল : মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে শ্রীলঙ্কার এক প্রাদেশিক গভর্নরকে ভিসা দিতে অস্বীকার করল আমেরিকার। ওই গভর্নরের নাম ওয়াসান্থা কারান্নাগোদা। দ্বীপরাষ্ট্রটিতে দীর্ঘ গৃহযুদ্ধের সময় হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
শ্রীলঙ্কার এক তদন্তে প্রাক্তন নৌপ্রধান ওয়াসান্থা কারান্নাগোদার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, তিনি ধনী পরিবারের কিশোর-কিশোরীদের অপহরণ করতেন এবং চাদা আদায়ের পর তাদের হত্যা করতেন। ২০২১ সালে অভিযোগ প্রত্যাহার করে করা হয়। এরপর তাকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার এক বিবৃতিতে বলেন, অভিযোগ রয়েছে ওয়াসান্থা কারান্নাগোদা বড় পরিসরে মানবাধিকার লঙ্ঘন করেন। এনজিওর তদন্তে এবং স্বাধীন তদন্তে নথিভুক্ত হয়েছে। এই অপরাধ গুরুতর ও বিশ্বাসযোগ্য। গভর্নর কিংবা তার স্ত্রী শ্রীমতি অশোকা কারান্নাগোদা আমেরিকা সফর করতে পারবেন না বলেও জানানো হয় বিবৃতিতে।
