International

2 years ago

Earthquake:নিউ ক্যালেডোনিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

7.7 magnitude earthquake in New Caledonia, tsunami warning issued
7.7 magnitude earthquake in New Caledonia, tsunami warning issued

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২২ ও '২৩ পৃথিবীর উপর নেমে এসেছে ভয়ঙ্কর কয়েকটা ভূমিকম্প। তারমধ্যে তুরস্ক-সিরিয়ার ভুইকম্পের স্বরূপ ছিল ভয়ঙ্কর। সেই ধরা বজায় রেখেই আবার কেঁপে উঠলো নিউ ক্যালেডোনিয়া। ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালেডোনিয়া দ্বীপপুঞ্জ। ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। সুনামির পূর্বাভাসে বলা হয়েছে, ভূমিকম্পের পর ওশেনিয়া অঞ্চলে ১০ ফুট (৩ মিটার) উচ্চতার ঢেউয়ের সুনামি আঘাত হানতে পারে। খবর আলজাজিরার। প্রশাসন দ্রুত তৎপর হয়ে ওঠে। উপকূল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মানুষজনকে। 

 মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার সকালে নিউ ক্যালেডোনিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডাব্লিউসি) এক বুলেটিনে উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। মানুষজন প্রশাসনের সাহায্যে দ্রুত চলে যাচ্ছে দূরে।সুনামির এ ঢেউ ক্যালেডোনিয়া ছাড়াও ফিজি, কিরিবতি ও নিউজিল্যান্ডেও আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে পার্শ্ববর্তী অন্যান্য দ্বীপগুলোকেও সতর্ক করা হয়েছে।

You might also like!