International

2 years ago

24 passengers died: মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় ২৪ যাত্রীর মৃত্যু

24 passengers died in a minibus accident in Morocco
24 passengers died in a minibus accident in Morocco

 

নয়াদিল্লি, ৭ আগস্ট : মরক্কোর আজিলাল প্রদেশে মিনিবাস উল্টে ২৪ জনের প্রাণহানি হয়েছে। রবিবার প্রদেশের ডেমনেট শহরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমনেট শহরের সাপ্তাহিক বাজারে যাত্রী বহনকারী একটি মিনিবাস সড়কের বাঁকে উল্টে যায়। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মরক্কোর ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি একটি। মরক্কো ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশের গ্রামাঞ্চলে যাতায়াতের জন্য ছোট কোচ ও মিনিবাস ব্যবহার করা হয়। সেগুলো সড়কে প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হয়। গত মার্চ মাসে গ্রামীণ শহর ব্রাচুয়ায় মিনিবাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ১১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন কৃষি শ্রমিক।

You might also like!