Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Dhaka : ঢাকার গুলিস্তানে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৮; দেহ শনাক্ত ১৭ জনের, আহত দেড় শতাধিক

18 people died in dhaka blast
18 people died in dhaka blast

 

ঢাকা, ৮ মার্চ : বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তান অঞ্চলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। দেড় আহত শতাধিক। গুরুতর জখম বেশ কয়েকজন শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন এণ্ড প্লাস্টিক সার্জারি-তে চিকিৎসাধীন। দাহ্য বস্তুর উপস্থিতি, এই বিস্ফোরণের কারণ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনায় এতগুলি মানুষের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন।

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থল এবং আশেপাশের কয়েক মিটার এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। দমকল সার্ভিসের উপ-পরিচালক বাবুল চক্রবর্তী সকালে বলেন, আমরা সকাল ৯টা থেকে আবার উদ্ধারকাজ শুরু করেছি। সেনাবাহিনীর আরেকটি টিম আসার কথা। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়।


You might also like!