Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

1 year ago

High Cholesterol Diseases: শরীরেই লুকিয়ে হাই কোলেস্টেরলের ইঙ্গিত, জেনে নিন লক্ষণগুলো!

High Cholesterol Diseases
High Cholesterol Diseases

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কোলেস্টেরল মাপার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো ব্লাড টেস্ট। তবে কিছু ক্ষেত্রে মুখ বা শরীরেই উচ্চ কোলেস্টেরলের কিছু লক্ষণ দেখা যেতে পারে। নিচে এমনই পাঁচটি সম্ভাব্য উপসর্গ নিয়ে আলোচনা করা হলো।

১) চোখের আশেপাশে হলুদ দাগ চোখের পাতার আশেপাশে হলুদ দাগ বা ছোট ফোলাভাব দেখা দিলে তা হাই কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। এই দাগগুলোকে জ্যান্থেলাজমা বলা হয়, যেগুলি চর্বিযুক্ত পদার্থ থেকে তৈরি হয়। 

২) হঠাৎ দেখা দেওয়া ছোট ফুসকুড়ি বা গুটি, এই গুটি বা দানা গুলিকে এরাপটিভ জ্যান্থোমাস বলা হয়, যা সাধারণত গাল,বাহু বা নিতম্বে দেখা দেয়। এগুলো দেখতে ছোট লাল বা হলুদ এবং অনেক সময় চুলকানির মতো হয়। এটি রক্তে অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড জমে যাওয়ার ফলে হয়ে থাকে।

৩) চোখের কর্নিয়ার চারপাশে সাদা বা ধূসর রিং (আর্কাস সেনিলিস) চোখের স্বচ্ছ অংশ কর্নিয়ার চারপাশে ধূসর বা সাদা বৃত্ত দেখা গেলে তা আর্কাস সেনিলিস বা কর্নিয়াল আর্কাস হতে পারে। সাধারণত এটি বৃদ্ধদের মধ্যে দেখা যায় এবং ক্ষতিকর নয়, তবে ৪৫ বছরের কম বয়সীদের মধ্যে দেখা গেলে এটি হাই কোলেস্টেরলের লক্ষণ হতে পারে।

৪) চামড়ায় নীলচে বা বেগুনি রঙের জালের মতো দাগ কিছু ক্ষেত্রে উচ্চ কোলেস্টেরলের কারণে শরীরের ছোট রক্তনালিগুলো বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে, যাকে কোলেস্টেরল এম্বোলাইজেশন সিনড্রোম বলা হয়। এর ফলে চামড়ায় নীল বা বেগুনি জালের মতো দাগ দেখা দিতে পারে।

৫) ত্বকে হলুদাভ ছোপ বা বিবর্ণতা (জ্যান্থোডার্মা) মুখ, চোখ বা শরীরের ত্বকে যদি হলুদ দাগ বা বিবর্ণতা দেখা দেয়, তবে সেটিও উচ্চ কোলেস্টেরলের ইঙ্গিত হতে পারে।

You might also like!