Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Health

4 years ago

Corona Update in India : দেশে আরও কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

number of daily corona infected people
number of daily corona infected people

 

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর  : দেশে করোনার দাপট কার্যত পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পথে। প্রায় প্রতিদিনই একটু একটু করে নিয়ন্ত্রণে আসছে করোনা পরিস্থিতি। নিম্নমুখী হচ্ছে সংক্রমণের গ্রাফেও। ব্যতিক্রম হল না রবিবারও। এদিনও খানিকটা কমল দৈনিক আক্রান্ত।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৮০৯ জন। গতকাল সংখ্যাটা ছিল ৭ হাজারের সামান্য বেশি। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় অনেকটা কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৫৫ হাজার ১১৪ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। যা আগের দিনের থেকে অনেকটা কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৯৯১।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৩ কোটি ২০ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ১৯ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ২০ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

You might also like!