Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

1 year ago

Health Benefits of Neem leaves: স্বাস্থ্য চর্চায় নিমপাতা - মহৌষধ, রইল গুনাগুনের তালিকা!

Neem leaves
Neem leaves

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: 'নিম নিশিন্দা যেখানে/রোগ নাই সেখানে।'- হাজার বছর আগেই আমাদের আয়ুর্বেদ শাস্ত্র একথা বলেছে। নিমের গুণাগুণ বলে শেষ করা যায় না। আয়ুর্বেদ তো বটেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানও মনে করে নিমের অশেষ গুণ। চিকিৎসা বিজ্ঞান বলে অনিয়ন্ত্রিত, অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অনেকেই আলসারে আক্রান্ত হয়। মূলত এইচ পাইলোরি নামক জীবাণুর আক্রমণে এই রোগ হয়। এই রোগ সহ অজস্র রোগের প্রতিষেধক হলো নিম। সেই আদিযুগ থেকে রূপচর্চা ও স্বাস্থ্যের জন্য ব্যবহার করে আসা হচ্ছে নিমপাতা। শুধু এর পাতাই নয়, নিমডাল, ফল সবেতেই রয়েছে ঔষধি গুণ। এই জন্যই মায়েদের মুখেও নিমপাতার জয়জয়কার। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে আগে বহু বাড়িতে প্রথম পাতে নিমপাতে না খেয়ে অন্য কিছু মুখে তোলা হত না।

নিম্নে উল্লেখিত হলো এর গুনাগুন: 

১) ব্লাড সুগার থেকে ক্যানসার সব রুখে দিতে পারে এই বিশেষ পাতা। শুধু তাই নয় আরও একাধিক রোগের সঙ্গে মোকাবিলা করার শক্তি রয়েছে এই পাতার মধ্যে।

২) মানুষের মুখের ভিতর বাসা বাঁধে বহু জীবাণু। যা পরিস্কার না করলে হতে পারে নানান রোগ। নিমপাতায় উপস্থিত জীবাণুনাশক উপাদান এর বিরুদ্ধে লড়াই করে।

৩) যতদিন যাচ্ছে বাড়ছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। নিমপাতায় উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট ক্যানসার কোষের বৃদ্ধি আটকে দেয়। শুধু তাই নয় দেহের মৃত কোষকেও বের করে দিতে সক্ষম এই পাতা।

৪) ব্রণ, খুশকির সমস্যা সমাধানের মোক্ষম দাওয়াই কিন্তু নিমপাতা। এই পাতা বেটে ব্রণর উপর লাগালে দূর হবে এই সমস্যা। একই ভাবে স্ক্যাল্পে লাগালে উপকার পাবেন খুশকির সমস্যা থেকে।

তাই প্রতিদিন সকালে ৪/৫ টা নিমপাতা চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে নিন।

You might also like!