Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Joint pain treatment:ব্যথা কমাতে গরম সেঁক ভালো নাকি ঠান্ডা? জানুন সঠিক ব্যবহার

hot compress for pain relief
hot compress for pain relief

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :অস্থিসন্ধির ব্যথা নানা কারণে হতে পারে—কখনও আর্থ্রাইটিস, কখনও চোট বা আঘাত, আবার কখনও অস্ত্রোপচারের পরবর্তী প্রভাবের কারণে। এ ধরনের ব্যথা কমাতে গরম কিংবা ঠান্ডা সেঁক উপকারী হলেও, কোন পরিস্থিতিতে কোনটি ব্যবহার করতে হবে, তা অনেকেরই অজানা থেকে যায়। ফলস্বরূপ ব্যথা কমার বদলে সমস্যা আরও জটিল আকার নিতে পারে।

কখন গরম সেঁক
গরম সেঁক আঘাতের স্থানে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। একই সঙ্গে গরম সেঁক চোটের স্থানে পেশিতে অক্সিজেন প্রবাহে সাহায্য করে। তার ফলে আঘাতের স্থানে দ্রুত নমনীয়তা ফিরে আসে।
১) পেশির নমনীয়তা ফিরিয়ে আনতে সাহায্য করে গরম সেঁক।
২) অস্টিয়োআর্থ্রাইটিসের ক্ষেত্রে ব্যথা বাড়লে গরম সেঁকে উপকার মেলে।
৩) শরীরচর্চার আগে অনেক সময় গরম সেঁকের ফলে পেশির নমনীয়তা বৃদ্ধি পায়। তার ফলে চোট-আঘাত অনেকাংশে এড়ানো সম্ভব হয়।
সতর্কতা
তবে চোটের ঠিক পরেই সেখানে গরম সেঁক দেওয়া উচিত নয়। তার ফলে অনেক সময় প্রদাহ বেড়ে যেতে পারে। তাই ১০-১৫ মিনিট অপেক্ষা করে তার কম কম গরম কোনও হিটিং প্যাড বা তোয়ালের মাধ্যমে ব্যথার যায়গায় সেঁক দেওয়া যেতে পারে।
কখন ঠান্ডা সেঁক
ঠান্ডা সেঁকের ক্ষেত্রে ব্যথার স্থানে রক্ত সঞ্চালন কমে যায়। তার ফলে ওই জায়গাটি অবশ হয়ে ওঠে। ফলে ব্যথার অনুভব কমে যায়।
১) শরীরের কোনও অংশ মচকে গেলে সেখানে ঠান্ডা সেঁক দিতে পারলে উপকার পাওয়া যায়।
২) চোটের জায়গা যদি ফুলে যায়, তা হলে ফোলা ভাব কমানোর জন্য ঠান্ডা সেঁক উপকারী।
সতর্কতা
ঠান্ডা সেঁকের ক্ষেত্রে বরফ বা আইস প্যাককে একটি কাপড়ের মধ্যে মুড়ে তার পর সেঁক দেওয়া উচিত। সরাসরি ব্যথার উপর ঠান্ডা প্রয়োগে অনেক সময়ে সেখানে ফ্রস্ট বাইট হতে পারে।
শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…