Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

5 months ago

Yoga Benefits: নীরব ঘাতক উচ্চ রক্তচাপ! সুপ্ত কোণাসনে মিলতে পারে স্বস্তি, বলছে গবেষণা

Yoga for High Blood Pressure Control
Yoga for High Blood Pressure Control

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আধুনিক জীবনযাত্রার চাপে উচ্চ রক্তচাপ এখন আর শুধু বয়স্কদের সমস্যা নয়—কমবয়সিদের মধ্যেও বাড়ছে এর প্রকোপ। অনেক সময় কোনও লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধে এই ‘নীরব ঘাতক’, যা হঠাৎ করেই ডেকে আনতে পারে হার্ট অ্যাটাকের মতো বিপজ্জনক পরিস্থিতি। চিকিৎসকদের মতে, অনিয়ন্ত্রিত রক্তচাপই এই ঝুঁকির অন্যতম প্রধান কারণ।

বিশ্বজুড়ে এই সমস্যা নিয়ে চলেছে নানা গবেষণা। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র ওষুধের উপর নির্ভর করলে দীর্ঘমেয়াদে সমাধান পাওয়া কঠিন। বরং জীবনযাত্রায় পরিবর্তন ও নিয়মিত শরীরচর্চা—বিশেষ করে যোগাসন—রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই প্রেক্ষাপটে ‘সুপ্ত কোণাসন’ নামের একটি যোগাসন বিশেষভাবে উপকারী বলে মনে করা হচ্ছে। নিয়মিত এই আসন অভ্যাস করলে শরীরের রক্তসঞ্চালন স্বাভাবিক থাকে, মানসিক চাপ কমে এবং ধীরে ধীরে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে।

∆ কী ভাবে করবেন?

১) প্রথমে ম্যাটে চিত হয়ে শুয়ে হলাসনের ভঙ্গি করতে হবে। শবাসনে শুয়ে পড়ুন আগে। দুই হাত শরীরে দু’পাশে থাকবে।

২) পিঠ টানটান থাকবে, শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে।

৩) এ বার দুই পা ধীরে ধীরে উপরে তুলুন। দুই পা শরীরের সঙ্গে ৯০ ডিগ্রি কোণে থাকবে।

৪) এ বার দুই হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙুল ধরুন।

৫) শ্বাস নিতে নিতে দুই পায়ের বুড়ো আঙুল ধরা অবস্থাতেই পা দু’টি শরীরের দু’পাশে যতটা সম্ভব ছড়িয়ে দিন। দেখতে অনেকট ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো লাগবে।

৬) হাঁটু যতটা সম্ভব টানটান রাখতে হবে। তার পর শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থানে ফিরে যেতে হবে।

৭) ১০-২০ সেকেন্ড করে ৫-৬টি সেটে আসনটি অভ্যাস করতে হবে।

∆ উপকারিতা:

১) মেরুদণ্ড নমনীয় হবে, শরীরের ভারসাম্য ঠিক থাকবে।

২) ফ্রোজ়েন শোল্ডারের সমস্যা থাকলে তা কমে যাবে।

৩) পিঠ-কোমর ও পায়ের ব্যথা নিরাময় হবে নিয়মিত এই আসন অভ্যাসে।

৪) পেশির জোর বাড়বে, সায়াটিকার ব্যথা ভোগালে এই আসন অভ্যাস করতে পারেন।

৫) নিয়মিত এই আসন অভ্যাসে মেদ কমবে, পেটের পেশি টানটান হবে।

৬) মনঃসংযোগ বাড়বে, উদ্বেগ-দুশ্চিন্তা কমবে।

∆ কারা করবেন না?

১) স্লিপ ডিস্ক হলে আসনটি নিজে থেকে অভ্যাস করতে যাবেন না।

২) মেরুদণ্ডের অস্ত্রোপচার হলে প্রশিক্ষকের পরামর্শ ছাড়া আসনটি করবেন না।

তাই সুস্থ থাকতে এখন থেকেই সচেতন হোন। নিয়মিত যোগাভ্যাসে নিয়ন্ত্রণে রাখুন রক্তচাপ, কমান হার্টের ঝুঁকি।

You might also like!