Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Health

2 years ago

Weight Loss : ওজন কমাতে চিনি ছেড়ে গুড় খাচ্ছেন! বিপদ বাড়াচ্ছেন না তো?

Jaggery - Sugar (Symbolic Picture)
Jaggery - Sugar (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনেকেই ওজন কমাতে চিনির বদলে গুড় খেয়ে থাকেন। কিন্তু এই গুড় কী আদোয় তেমন কোনো ফারাক তৈরী করে? না কী নিজের অজান্তেই বড় বিপদ ডেকে আনছেন আপনি? জেনে নিন- 

পুষ্টিবিদদের মতে চিনিতে কোনও প্রকারের পুষ্টি উপাদান নেই। বরং এতে শুধু কাড়ি কাড়ি ক্যালোরিই রয়েছে। তাই চিনিকে ‘এম্পটি ক্যালোরিজ’ বলে ডাকা হয়। আর এই কারণেই চিনি খেলে হুট করে বাড়তে পারে সুগার। এমনকী ওজন বাড়ানোর কাজেও এর জুড়ি মেলা ভার। তাই যত দ্রুত সম্ভব চিনি থেকে দূরত্ব তৈরি করে নিন।

তবে ওজন কমাতে চাইলে চিনি এবং গুড় কোনওটাই খাওয়া চলবে না। কারণ ১০০ গ্রাম চিনি এবং গুড়, এই দুটিতেই রয়েছে প্রায় ৩৭০ থেকে ৩৮০ ক্যালোরি। আর এই পরিমাণ ক্যালোরি ওজন বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলে যেন তেন প্রকারেণ চিনি এবং গুড়, দুটোর থেকেই দূরত্ব বজায় রাখতে হবে। তাতেই উপকার মিলবে হাতেনাতে।

অনেকেই মনে করেন যে ডায়াবিটিসে চিনির পরিবর্তে গুড় খাওয়া বোধহয় উপকারী। তবে বিষয়টা একবারেই তেমন নয়। কারণ চিনির মতো গুড়েরও গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি। তাই ডায়াবিটিস রোগীরা চিনি এবং গুড়, দুটোর থেকে তফাত যান। তার বদলে আপনারা চিকিৎসকের পরামর্শ মতো আর্টিফিশিয়াল সুইটনার খেতেই পারেন। তাতেই উপকার মিলবে।

তবে গুড়ে রয়েছে ম্যাগনেশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, পটাশিয়ামের ভাণ্ডার। তাই নিয়মিত গুড় খেলে দেহে খনিজের ঘাটতি অনেকটাই মিটিয়ে ফেলা সম্ভব হবে। শুধু তাই নয়, পেটের স্বাস্থ্য রক্ষার কাজেও অত্যন্ত উপকারী গুড়। এর পাশাপাশি অ্যানিমিয়া বা রক্তাল্পতা থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠার ইচ্ছে থাকলেও রোজের পাতে গুড় রাখতে পারেন। তাতেই উপকার মিলবে সবথেকে বেশি।

You might also like!