Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

1 year ago

Beauty's secret: রূপচর্চার গোপন বন্ধু ডাব! জানুন কীভাবে করবেন ব্যবহার

coconut picture
coconut picture

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক ঃডাব বা নারকেল জল শুধু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এমন নয়, এটি রূপচর্চার ক্ষেত্রেও এক অনন্য প্রাকৃতিক উপাদান। প্রাচীনকাল থেকেই ঘরোয়া রূপচর্চায় নারকেল জল ও ডাবের মালা ব্যবহার হয়ে আসছে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী।

রইলো নারকেল জল ও ডাবের কিছু ঘরোয়া ব্যবহারের উপায়—

১) প্রাকৃতিক ফেস টোনার:

ডাবে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। আর তাই ত্বককে সুন্দর রাখতে ডাবের জল ব্যবহার করতে পারেন টোনার হিসাবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে স্কিন কেয়ার আবশ্যিক। এই সময় টোনার হিসাবে ব্যবহার করতে পারেন ডাবের জল।

২)অ্যাকনে প্রতিরোধে:

নারকেল জলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ ও ত্বকের সংক্রমণ রোধ করে।

৩)রোদে পোড়া ত্বকে আরাম:

সানবার্ন বা ত্বকের লালচে ভাব কমাতে নারকেল জল সরাসরি প্রয়োগ করুন।

৪)ঘরোয়া ফেসপ্যাক:

মুলতানি মাটির সঙ্গে ডাবের জল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মুখে মেখে রেখে দিন কিছুক্ষণ। চাইলে এতে অল্প মধুও মেশাতে পারেন। এই উপায়ে ডাবের জল ব্যবহার করলে ত্বকে ব্রণ বা র‍্যাশ হওয়ার সম্ভাবনা কমবে।

ডায়েটের অংশ হিসেবে তো ডাবের জল খাওয়া ভালো, কিন্তু রূপচর্চার ক্ষেত্রেও এই সহজলভ্য উপাদান যে কতটা উপকারী, তা জানলে আপনি অবাক হবেন। তাই আজ থেকেই রূপচর্চায় জায়গা করে দিন এই প্রাকৃতিক টনিককে।

You might also like!