Game

1 hour ago

Serie A 2025-26 news: ২০২৮ পর্যন্ত ইউভেন্তুসের কোচ স্পালেত্তি

Juventus' Italian coach Luciano Spalletti
Juventus' Italian coach Luciano Spalletti

 

ইউভেন্তুস, ১১ এপ্রিল : ইউভেন্তুসের সঙ্গে পথচলা আরও দীর্ঘ হল লুসিয়ানো স্পালেত্তির। ২০২৮ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাবটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি। স্পালেত্তির সঙ্গে চুক্তির মেয়াদ দুই মরসুমের জন্য বাড়ানোর কথা শুক্রবার জানিয়েছে ইউভেন্তুস। গত অক্টোবরে সেরি আর ক্লাবটির দায়িত্ব নেন ইন্টার মিলান, নাপোলি ও ইতালি জাতীয় দলের প্রাক্তন কোচ। স্পালেত্তির সময়ে পারফরম্যান্সে উন্নতি করেছে ইউভেন্তুস। চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে আছে তারা। লিগে পঞ্চম স্থানে আছে দলটি, চতুর্থ স্থানের কোমো থেকে এক পয়েন্ট পিছিয়ে।

You might also like!