West Bengal

1 hour ago

Humayun Kabir Controversy: হুমায়ুন কবীরের সঙ্গে জোট প্রত্যাহার আসাদউদ্দিনের দলের

AIMIM Breaks Alliance With Humayun Kabir
AIMIM Breaks Alliance With Humayun Kabir

 

কলকাতা, ১০ এপ্রিল : ভিডিও ফাঁস হওয়ার পরেই হুমায়ুন কবীরের সঙ্গে জোট প্রত্যাহার করল আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম। শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্টে এআইএমআইএম-এর তরফে জানানো হয়, আগামী দিনে আর কোনও দলের সঙ্গে জোট না করে স্বতন্ত্র ভাবেই বিধানসভা নির্বাচনে লড়বে তারা। একই সঙ্গে এআইএমআইএম–এর তরফে জানানো হয়, হুমায়ুনের ভিডিও প্রকাশ্যে আসার পর স্পষ্ট যে বাংলার মুসলমানেরা কতটা অসহায়!

এই প্রসঙ্গে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন বলেন, এটা তাঁদের দলীয় সিদ্ধান্ত। আমি বিশেষ কিছু বলতে চাই না। প্রসঙ্গত, ‘গোপন’ ভিডিও প্রসঙ্গে হুমায়ুন বলেছিলেন, তৃণমূল একটা কারসাজি করেছে। আমার উল্টো দিকে কোন ব্যক্তি বসে, তা যাচাই করা হয়নি। একই সঙ্গে তাঁর সংযোজন, আমি ভীত নই, চিন্তিতও নই। আমার দল ১৮২টি আসনে লড়ছে। সেখানে যথাযথ ভাবে প্রচার চলবে। আমি আশাবাদী যে, আমরা উল্লেখযোগ্য ফলাফল করে দেখাব। মানুষ আমাকে সমর্থন করবে। বৃহস্পতিবারই হুমায়ুন দাবি করেছিলেন, কৃত্রিম মেধা (এআই) ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওর সত্যতা প্রমাণ করতে না পারলে হাই কোর্টে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের বিদায়ী বিধায়ক।

You might also like!