
নয়াদিল্লি, ১০ এপ্রিল : নয়াদিল্লিতে শনিবার ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ ৩-এ তারকাখচিত প্রতিযোগীতা হবে জওহরলাল নেহেরু স্টেডিয়ামের সদ্য নির্মিত মন্ডো ট্র্যাকে। ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ ৩-এ তারকাখচিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের তালিকায় রয়েছেন অনিমেশ কুজুর, বিশাল টিকে, তাজিন্দরপাল সিং তুর এবং হিমা দাস সহ বেশ কয়েকজন জাতীয় রেকর্ডধারী। টোকিওতে অনুষ্ঠিত ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জনকারী জ্যাভলিন থ্রোয়ার শচীন যাদবও মাঠে নামবেন। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন কর্তৃক প্রকাশিত প্রবেশ তালিকায় তাদের নাম থাকলেও চূড়ান্ত প্রতিযোগীদের নাম শুক্রবার জানা যাবে।
