West Bengal

1 hour ago

Adhir Chowdhury: ভোটের প্রচারে অধীরকে ঘিরে বিক্ষোভ; স্লোগান তৃণমূলের, বহরমপুরে চাঞ্চল্য

Adhir Ranjan Chowdhury Berhampore Clash
Adhir Ranjan Chowdhury Berhampore Clash

 

বহরমপুর, ৪ এপ্রিল : ভোটের প্রচারে বিক্ষোভের সম্মুখীন হলেন বহরমপুর বিধানসভা আসনের কংগ্রেস প্ৰার্থী অধীর রঞ্জন চৌধুরী। তাঁকে ঘিরে বিক্ষোভ ও স্লোগান দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এর জেরে শনিবার সকালে বহরমপুরে চাঞ্চল্য ছড়ায়। বহরমপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডে ঢুকতেই তাঁকে তৃণমূলের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। এই বিক্ষোভের প্রেক্ষিতে অধীর বলেন, ‘‘পরিকল্পিত ভাবে তৃণমূল প্রচারে বাধার সৃষ্টি করছে।’’ যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকার। তিনি বলেন, ‘‘উনি অতীত। বাইরের লোক এনে গোলমাল পাকানোর চেষ্টা করছেন।’’ এদিন অধীরকে ঘিরে ‘গো ব্যাক’ এবং ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। ধাক্কাধাক্কি হয় দু’দলের সমর্থকদের মধ্যেও। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

You might also like!