Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Entertainment

4 months ago

SRK vs Abhishek: ‘কিং’-এ ভয়ংকর অবতারে অভিষেক! দক্ষিণ আফ্রিকা থেকে ভাইরাল জুনিয়র বচ্চনের বন্দুকধারী লুক

Abhishek Bachchan's King Look Surfaces Online
Abhishek Bachchan's King Look Surfaces Online

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হাতে শটগান, চোখে কালো সানগ্লাস, পরনে ট্রেঞ্চ কোট—দক্ষিণ আফ্রিকা থেকে ভাইরাল হওয়া একাধিক ছবিতে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন অভিষেক বচ্চন। আর সেই ছবিই এখন তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। কারণ সাধারণত শান্ত ও সংযত স্বভাবের অভিনেতাকে এমন ভয়ংকর অবতারে আগে খুব একটা দেখা যায়নি। ফলে মুহূর্তের মধ্যেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, আচমকা কী ঘটল জুনিয়র বচ্চনের? তবে রহস্যের জট খুলতে বেশি সময় লাগেনি। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকায় বর্তমানে জোরকদমে চলছে ‘কিং’ ছবির শুটিং। আর সেই ছবিতেই নাকি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিষেক। বহু প্রতীক্ষিত এই অ্যাকশনধর্মী সিনেমায় তিনি ধরা দেবেন এক ভয়ংকর খলনায়কের ভূমিকায়। সম্প্রতি সেট থেকে ফাঁস হওয়া ছবিই সেই জল্পনায় সিলমোহর দিয়েছে।


Shah Rukh Khan in King

ছবিতে শাহরুখ খান-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দেখা যাবে অভিষেককে। আর সেই কারণেই দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। বলিউডের অন্দরমহলের খবর, পরিচালক সিদ্ধার্থ আনন্দ বিশেষভাবে এই চরিত্রটির জন্য অভিষেককে প্রস্তুত করেছেন। শুধু অভিনয় নয়, চরিত্রের সঙ্গে মানানসই লুক আনতেও নাকি প্রচুর পরিশ্রম করতে হয়েছে অভিনেতাকে। শরীরের গড়ন বদলাতে দীর্ঘদিন জিমে ঘাম ঝরিয়েছেন তিনি। বলিউডে অভিষেক বচ্চনের অভিনয় দক্ষতা নিয়ে বরাবরই প্রশংসা হয়েছে। যদিও বক্স অফিসের নিরিখে অনেক সময়ই তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় যে আলাদা মাত্রা পায়, তা আগেই প্রমাণ মিলেছে  ‘ইউভা’ ‘রাবণ’, ‘ভোলা’, ‘বব বিশ্বাস’-এর মতো একাধিক ছবির মাধ্যমে। সেই তালিকাতেই এবার নতুন সংযোজন হতে চলেছে ‘কিং’।

২০০০ সালে জেপি দত্তা পরিচালিত  ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিষেক। সেই ছবি বক্স অফিসে খুব একটা শোরগোল না ফেললেও সিনেসমালোচকদের কলমে প্রশংসিত হয়েছিল। এরপর বিগত দেড় দশকে অভিনেতা হিসেবে একাধিকবার ভিন্ন চরিত্রে ‘এক্সপেরিমেন্টে’র পথে হেঁটেছেন অভিষেক বচ্চন। তবে বক্স অফিস নম্বরের ক্ষেত্রে তা খুব একটা ফলপ্রসূ যেমন হয়নি, তেমনই ‘নায়ক’ জুনিয়র বচ্চনের কেরিয়ারে ‘ফ্লপ’ তকমাও শুনতে হয়েছে। বারংবার বাবা অমিতাভ বচ্চনের ‘স্টারডমে’র সঙ্গে তুলনা টানা হয়েছে। এবার ‘কিং’-এর হাত ধরে সেই সমীকরণ বদলাবে কিনা, সেদিকেই তাকিয়ে সিনেমাপ্রেমীরা। বিশেষ করে পর্দায় বাদশা শাহরুখ খান এবং অভিষেক বচ্চন-এর টক্কর দেখতে এখন থেকেই মুখিয়ে রয়েছেন দর্শকরা। 

Abhishek Bachchan's photo from King sets leaked

You might also like!