
গুয়াহাটি, ১০ এপ্রিল : শুক্রবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অপরাজিত ধারা অব্যাহত রাখার লড়াইয়ে মুখোমুখি হবে অপরাজিত রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মরসুমে উভয় দলই এখনো কোনও ম্যাচ হারেনি। রাজস্থান রয়্যালস তাদের তিনটি ম্যাচেই জিতেছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এখনও পর্যন্ত তাদের দুটি ম্যাচেই জয়লাভ করেছে। ২০২৫ মরসুমে বেঙ্গালুরু নিজেদের দুই ম্যাচেই রাজস্থানকে ১১ রান ও ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল।
আইপিএলে দুই দলের মুখোমুখি রেকর্ড নিচে দেওয়া হল:
আরআর বনাম আরসিবি মুখোমুখি রেকর্ড:
**খেলা ম্যাচের সংখ্যা: ৩৪টি
**আরআর জিতেছে: ১৪টি
**আরসিবি জিতেছে: ১৭টি
**কোনও ফলাফল নেই: ৩টি
