Breaking News
 
India Hormuz:পণ্য চলাচলে বাধা চলবে না’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই হরমুজ নিয়ে সক্রিয় ভারত সরকার West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার

 

Game

2 hours ago

IPL 2026: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বইকে হারাল রাজস্থান

Rajasthan Royals' players celebrate their victory against Mumbai Indians during an IPL2026
Rajasthan Royals' players celebrate their victory against Mumbai Indians during an IPL2026

 

নয়া দিল্লি , ৮ এপ্রিল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সংক্ষিপ্ত হওয়া লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ২৭ রানে হারাল রাজস্থান রয়্যালস। গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে ১১ ওভারের এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয়া মুম্বইয়ের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরু থেকেই ঝড় তোলে রাজস্থান। সংক্ষিপ্ত পাওয়ার প্লে (৩.২ ওভার) থেকেই আসে ৫৯ রান। বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল মিলে মুম্বই বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন। ৩৯ রান করে বৈভব আউট হলেও থামেননি জয়সওয়াল। রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার কাজ করেন তিনি। মাত্র ১০ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন পরাগ। নির্ধারিত ১১ ওভারে ৩ উইকেটে ১৫০ রানের বড় সংগ্রহ করে রাজস্থান। ৩২ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন জয়সওয়াল। মুম্বইয়ের হয়ে গাজানফার ২টি উইকেট নেন। জবাবে শুরু থেকেই চাপে পড়ে মুম্বই। পাওয়ার প্লে–তে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে মুম্বই।এরপর নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি মুম্বই। রাজস্থানের হয়ে নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা ও রবি বিষ্ণোই—প্রত্যেকে ২টি করে উইকেট পান। শেষ পর্যন্ত ১১ ওভারে ৯ উইকেটে ১২৩ রানে আল আউট হয়ে যায় মুম্বই।

You might also like!