Breaking News
 
India Hormuz:পণ্য চলাচলে বাধা চলবে না’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই হরমুজ নিয়ে সক্রিয় ভারত সরকার West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার

 

kolkata

1 hour ago

West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের

Congress candidate list West Bengal 2026
Congress candidate list West Bengal 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: "বিক্ষোভের চাপে নতিস্বীকার? ৭ কেন্দ্রে প্রার্থী বদল করে ড্যামেজ কন্ট্রোলে কংগ্রেস। মনোনয়ন পেশের শেষলগ্নে এসে নাকাশিপাড়া, চাপড়া-সহ সাতটি কেন্দ্রে নতুন প্রার্থীর নাম ঘোষণা করল বিধান ভবন। দলীয় সূত্রের খবর, আগের তালিকায় নাম থাকা প্রার্থীদের নিয়ে স্থানীয় স্তরে প্রবল অসন্তোষ তৈরি হয়েছিল। এমনকি অনেক জায়গায় জেলা কার্যালয়ে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনাও ঘটে। এই পরিস্থিতিতে টিকিট বদল করে নিজেদের ঘর গোছাতে চাইছে 'হাত' শিবির। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হাবড়া আসনেও প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই রদবদল কংগ্রেসের অন্দরে দীর্ঘদিনের চাপা ক্ষোভেরই বহিঃপ্রকাশ।

বুধবার, বিজ্ঞপ্তি জারি করে কংগ্রেস জানিয়েছে, নাকাশিপাড়া, চাপড়া, মিনাখাঁ, রায়না, মন্দিরবাজার, কেতুগ্রাম, আউশগ্রাম-এই সাতটি আসনে প্রার্থী বদল করা হয়েছে। মূলত সব আসনেই কর্মী বিক্ষোভকে মাথায় রেখে প্রার্থী বদলের সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে। যেমন মন্দিরবাজার বিধানসভা। এই আসনে প্রথমে কৌশিক বৈদ্যের নাম ঘোষণা হয়। কিন্তু দেওয়াল লিখন শুরু হয় চাঁদ সর্দারের নামে। কৌশিক কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে বি ফর্ম নিতে গেলে স্থানীয় নেতৃত্বের চাপে তাঁকে বি ফর্ম দেওয়া হয়নি। শেষে নতুন প্রার্থী ঘোষণা হল। প্রার্থী হয়েছেন চাঁদ সর্দারই।

প্রার্থী বদল করা হয়েছে, নাকাশিপাড়া আসনে। আগে এই কেন্দ্রে প্রার্থী হিসাবে গোলাম কিবরিয়া মণ্ডলের নাম ঘোষণা করা হয়। তাঁর জায়গায় নতুন প্রার্থী করা হয়েছে, তাহির শেখকে। চাপড়ায় রহিদুল মণ্ডলের পরিবর্তে নতুন মুখ হলেন আসিফ খান। বদলে গিয়েছে মিনাখাঁর প্রার্থীও। বর্ণালী নস্করের জায়গায় আনা হয়েছে সুনয়না বিশ্বাসকে। রায়নায় নতুন প্রার্থী পম্পা মালিক। এই আসনে আগে প্রার্থী করা হয়েছিল অনীক সাহাকে। কেতুগ্রামে  কংগ্রেসের নতুন প্রার্থী শেখ আবু বাকার। সেখানে প্রার্থী ছিলেন মফিরুল কাশেম। প্রার্থী বদল হয়েছে আউশগ্রামেও। নিশা বড়ালের পরিবর্তে নতুন প্রার্থী তাপস বড়াল। এদিকে হাবড়ায়  প্রার্থী ঘোষণা বাকি ছিল। সেখানে প্রার্থী হয়েছেন প্রণব ভট্টাচার্য। তবে তাঁকে ঘিরেও অসন্তোষ রয়েছে দলের অন্দরে। অরিজিৎ ভট্টাচার্য নামে একজনকে প্রার্থী করার দাবি ছিল।

উল্লেখ্য, প্রার্থী ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা। বহিরাগতদের প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ ওঠে। কর্মী, স্থানীয় নেতাদের মতামত গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। কলকাতায় সদরদপ্তরে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মীরা। মারধরের ঘটনা ঘটে। মাথা ফাটে একজনের। তার জেরেই প্রার্থী বদল বলেই মত রাজনৈতিক মহলের।

You might also like!