Country

47 minutes ago

PM Modi Rojgar Mela: বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায় , প্রধানমন্ত্রী

PM Modi Rojgar Mela
PM Modi Rojgar Mela

 

নয়াদিল্লি, ২৩ মে : বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়, শনিবার ঊনবিংশতিতম রোজগার মেলায় এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "মাত্র দু'দিন আগে আমি পাঁচটি দেশ ভ্রমণ সেরে ফিরলাম। আপাতদৃষ্টিতে এটি ছিল কেবল পাঁচটি দেশ ভ্রমণ, কিন্তু এই সময়ে আমি কয়েক ডজন দেশের বড় বড় কোম্পানির নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই পুরো সময়টায় আমি সর্বত্র একটা বিষয়ই অনুভব করেছি। ভারতের যুবসমাজ এবং প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে বিশ্ব অত্যন্ত উচ্ছ্বসিত। বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়।"

বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতর ও সংস্থায় চাকরিতে নবনিযুক্ত ৫১,০০০-এর বেশি যুবক-যুবতীকে শনিবার ঊনবিংশতিতম রোজগার মেলায় নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা এগারোটায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই নিয়োগপত্র প্রদান করা হয়। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আজ সারাদেশের হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ ৫১,০০০-এরও বেশি তরুণ-তরুণী সরকারি চাকরিতে নিয়োগপত্র পেয়েছেন। আজ আপনারা সবাই দেশের উন্নয়ন যাত্রার মূল অংশীদার, দায়িত্বশীল অংশীদার হয়ে উঠছেন। রেল, ব্যাংকিং, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে আপনারা সবাই নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। আগামী বছরগুলিতে বিকশিত ভারত গড়ার সংকল্প পূরণে আপনারা সবাই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। এই সাফল্যের জন্য আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সদস্যদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই।"

প্রধানমন্ত্রী আরও বলেন, "ভারতও বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব করছে। এর উদ্দেশ্য ঠিক এটাই: ভারতের যুবসমাজ যেন সুযোগ পায়, কর্মসংস্থান লাভ করে এবং তাদের সম্ভাবনা বিকশিত হয়। একই সাথে, আমি চাই দেশের তরুণ-তরুণীরা বৈশ্বিক অভিজ্ঞতাও অর্জন করুক।"

You might also like!