Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

6 months ago

Natural Ways to Repel Mosquitoes: প্রাকৃতিক উপায়ে মশা জব্দ! কোন ৫টি গাছকে যমের মতো ভয় পায় এডিস ও অ্যানোফিলিস মশারা?

Natural Mosquito Repellent Plants
Natural Mosquito Repellent Plants

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মশার উৎপাত এখন আর ঋতুভিত্তিক নয়—ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো ডেঙ্গি ও ম্যালেরিয়া সারা বছরই ঝুঁকি বাড়াচ্ছে। রাসায়নিক ধূপ বা স্প্রে ক্ষতিকর হওয়ায় অনেকেই বিকল্প খুঁজছেন। এই পরিস্থিতিতে ভরসা হতে পারে ঘরের সবুজ গাছগাছালি।কিছু নির্দিষ্ট গাছ প্রাকৃতিকভাবেই মশা দূরে রাখতে সাহায্য করে। যেমন তুলসী, লেমনগ্রাস, পুদিনা বা গাঁদা গাছ—এগুলোর গন্ধ মশার পছন্দ নয়। ফলে এই ধরনের গাছ ঘরে রাখলে যেমন অন্দরসজ্জা বাড়ে, তেমনই মশার উপদ্রবও অনেকটাই কমে।

ঘরের কোনায় থাক মশা তাড়ানোর প্রাকৃতিক ঢাল: 

লেমন গ্রাস: মশা তাড়াতে সিদ্ধহস্ত। আপাতনিরীহ দেখতে গাছটি খাবারের স্বাদ বৃদ্ধিতে কাজে লাগলেও এর আরও এক বৈশিষ্ট্য আছে। এতে আছে 'সিট্রোনেলা' নামে এক রকম প্রাকৃতিক তেল, যা মশা তাড়ানোর অধিকাংশ ক্রিম বা ধূপ তৈরিতে ব্যবহৃত হয়। এর তীব্র গন্ধ মশাদের বিভ্রান্ত করে দেয়। ফলে কাছাকাছি এমন গাছ থাকলে, মশা আর মানুষের গন্ধ চিনতে পারে না। এমন গাছ জানলার পাশে রোদে রাখলেই বেশি ভাল হবে।

ল্যাভেন্ডার: রূপচর্চায় এর নাম বেশ পরিচিতই। এসেনশিয়াল অয়েল হিসেবে এর বেশ নামডাক আছে। তবে মশা তাড়াতেও যে গাছটি সিদ্ধহস্ত, তা হয়তো জানা নেই অনেকের। এর সুগন্ধ মানুষের পছন্দ হলেও, মশাদের জন্য বিরক্তির কারণ হয়ে ওঠে। ল্যাভেন্ডারে যে প্রাকৃতিক তেল জাতীয় উপাদান থাকে, তার নাম ‘লিনালুল’। এটিই তীব্র গন্ধ তৈরি করে। আর সে জন্যই মশারা এই গাছের ধারেকাছে ঘেঁষে না।

রোজ়মেরি: রোজ়মেরি বা সালভিয়া রোজ়মেরিনাস গাছের নির্যাস থেকে সুগন্ধি তৈরি হয়। এই সুগন্ধি মশাদের অপছন্দ। রোজ়মেরি গাছ যেখানে থাকে, সেখানে মশারা খুব একটা যায় না। রোজ়মেরির পাতা বা ডালের অংশ নিয়ে পোড়ালে যে তীব্র গন্ধ বার হয়, তাতেই মশা পালায়। রাসায়নিক মেশানো ধূপ বা কয়েলের চেয়ে রোজ়মেরি অনেক বেশি নিরাপদ।

ক্যাটনিপ: দেখতে সুন্দর এবং প্রাকৃতিক ভাবেই মশা ও অন্যান্য পতঙ্গের উৎপাদ কমাতে পারে। ক্যাটনিপের নির্যাসে নেপেটাল্যাকটোন নামে এক প্রকার যৌগ থাকে, যা মশার জন্য অত্যন্ত অস্বস্তিকর। দেখা গিয়েছে, বাজারে যে সব মশা তাড়ানোর স্প্রে পাওয়া যায়, তার চেয়ে অনেক বেশি কার্যকরী ক্যাটনিপের নির্যাস। এই গাছ ঘরে রাখলে মশার উৎপাত অনেকটাই কমতে পারে।

ইউক্যালিপটাস: এ গাছের অনেক গুণ। রূপচর্চা থেকে ওষুধ তৈরি, সবেতেই এর ভূমিকা রয়েছে। আবার কীটপতঙ্গের উৎপাত কমাতেও গাছটির জুড়ি মেলা ভার। ঘরে টবে রাখা যায়, এমন ইউক্যালিপটাস গাছ এখন কিনতে পাওয়া যায়। সেটি ঘরে এনে রাখলে এর কড়া গন্ধে মশা, মাছি ও অন্যান্য পোকার উপদ্রব কমবে। এর পাতায় থাকে 'ইউক্যালিপটল' নামক উপাদান, যা কীটপতঙ্গ দূরে রাখতে পারে।


You might also like!