Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

5 months ago

Iranian negotiators arrived in Pakistan: শান্তি আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছল ইরানের প্রতিনিধিদল

US negotiators arrive in Pakistan
US negotiators arrive in Pakistan

 

ইসলামাবাদ, ১১ এপ্রিল : ইরানের প্রতিনিধিদল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে পাকিস্তানে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধিদলও রওনা দিয়েছে ইসলামাবাদের উদ্দেশে। দু'সপ্তাহের যুদ্ধবিরতির মাঝে এ বার আলোচনায় বসছে আমেরিকা এবং ইরান। বৈঠকের আয়োজন করছে পাকিস্তান।

ইরানের প্রতিনিধিদল শুক্রবার রাতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছে গিয়েছে। দলের নেতৃত্বে আছেন দেশটির বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। পাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার আগেই কিছু পূর্বশর্তের কথা মনে করিয়ে দিয়েছিলেন কালিবাফ। জানিয়েছিলেন, ওই শর্তগুলি না-মানলে কোনও আলোচনাই হবে না। কালিবাফ জানিয়েছেন, সমঝোতার ক্ষেত্রে তেহরানের সদিচ্ছা রয়েছে। তবে আমেরিকাকে তাঁরা একেবারেই বিশ্বাস করেন না।

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে প্রতিনিধিরা পাকিস্তানের বৈঠকে যোগ দেবেন। ভান্স জানিয়েছেন, তিনি সমঝোতার বিষয়ে আশাবাদী। তাঁর কথায়, ‘‘আমরা আশাবাদী। তবে ইরান যদি আমাদের সঙ্গে খেলতে চায়, ওরা দেখবে আমাদের প্রতিনিধিদলও খুব একটা সুবিধার নয়।’’

You might also like!