Country

8 hours ago

Ganderbal Encounter: গান্ডেরবালে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত এক জঙ্গি

1 Terrorist Killed In Ganderbal Encounter
1 Terrorist Killed In Ganderbal Encounter

 

শ্রীনগর, ১ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে এক জঙ্গি। অভিযান এখনও জারি রয়েছে। জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে জানতে পারার পর মঙ্গলবার থেকে গান্ডেরবালের আরহামা বনাঞ্চল এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ। মাঝেমধ্যেই ওই এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছিল। ভারতীয় সেনা জানিয়েছে, ৩১ মার্চ রাতেও মাঝেমধ্যেই গুলি চলতে থাকে। চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। এই অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে বলে বুধবার সকালে সেনাবাহিনী জানিয়েছে। অভিযান এখনও জারি রয়েছে।

You might also like!