Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

11 months ago

Bhai Phota 2025: ভাইফোঁটার ফোঁটায় লুকিয়ে আছে ভাইয়ের দীর্ঘায়ু ও সুরক্ষার রহস্য! চন্দন, কাজল, দইয়ের ফোঁটার নেপথ্যের কারণ কী?

Bhai Phota 2025
Bhai Phota 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভাই-বোনের সম্পর্ককে আরও নিবিড় ও মজবুত করার এক পবিত্র উৎসব হলো ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া। রাখি বন্ধনের মতোই এই দিনে বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় সারাদিন উপবাস করে তাঁর কপালে ফোঁটা দেন।এই ফোঁটা সাধারণত দেওয়া হয় চন্দন দিয়ে। তবে চন্দন ছাড়াও কাজল এবং দই দিয়েও ফোঁটা দেওয়া হয় ভাইকে। কিন্তু কেন এই নিয়ম? এর নেপথ্যে রয়েছে কী কারণ?

প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে বাঙালির ঘরে ঘরে ভাইফোঁটা অনুষ্ঠিত হয়। মন্ত্র উচ্চারণ করে ভাইদের মঙ্গল কামনা করে কপালে ফোঁটা এঁকে দেন বোনেরা। কিন্তু কেন শুধুমাত্র এই তিনটি জিনিসেরই ফোঁটা দেওয়ার নিয়ম রয়েছে? শুধুই কি নিয়ম নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পেছনে?

ভাইফোঁটায় বেশিরভাগ ক্ষেত্রে চন্দনের ফোঁটাই দেওয়া হয় ভাইদের কপালে। চন্দনে রয়েছে একাধিক গুন। চন্দন যেমন মাথা ঠাণ্ডা রাখে তেমন একাগ্রতা বাড়ায় এবং মন শান্ত করে। চন্দনের এই একাধিক গুনের কারণে শুধুমাত্র ভাইফোঁটায় নয়, বিভিন্ন অনুষ্ঠানেও চন্দনের টিপ পরতে দেখা যায় ভক্তদের।

চন্দন ছাড়াও দইয়ের ফোঁটা দেওয়ার নিয়ম রয়েছে অনেক বাড়িতে। তবে শুধু ভাইফোঁটা নয়, পরীক্ষায় যাওয়ার আগেও সন্তানের মঙ্গল কামনার্থে মায়েরা দইয়ের ফোঁটা দিয়ে থাকেন সন্তানের কপালে। চন্দনের মতো দইয়ের মধ্যেও রয়েছে বহুগুণ তাই চন্দন ছাড়া দইকেও বেছে নেওয়া হয় যে কোনও শুভ কাজে।

চন্দন এবং দই ছাড়া অনেক বাড়িতে কাজলের ফোঁটা দেওয়ারও রীতি রয়েছে। কাজল মূলত নজর কাটানোর জন্য ব্যবহার করা হয়। ছোট শিশু থেকে বড়, সকলকেই কুনজর থেকে রক্ষা করার জন্যই কাজলের ফোটা দেওয়া হয়।

প্রসঙ্গত, এই বছর ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর অর্থাৎ ১৭ কার্তিক। দ্বিতীয়া শুরু হবে ২ নভেম্বর অর্থাৎ ১৬ কার্তিক ৬টা ৫৩ মিনিট থেকে, দ্বিতীয়া শেষ হবে ৩ নভেম্বর অর্থাৎ ১৭ কার্তিক সকাল ৮টা ১৫ পর্যন্ত।

You might also like!