Breaking News
 
Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ SFI-ABVP Clash: বইয়ের স্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত! হাতাহাতিতে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

 

Krishnanagar Burima: কৃষ্ণনগরের বুড়িমাকে মানতের গয়না দিতে চান? কীভাবে জমা দেবেন, রইল নিয়ম

Krishnanagar Burima
Krishnanagar Burima

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   কৃষ্ণনগরের চাষাপাড়ার ঐতিহ্যবাহী বুড়িমার পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। বিশেষ করে দেবীর সাজসজ্জা ও গয়না নিয়ে থাকে বাড়তি আকর্ষণ। মনস্কামনা পূরণ হলে অনেকেই বুড়িমার কাছে সোনা, রুপোর গয়না কিংবা সোনার টিপ উৎসর্গ করার মানত করেন। সেই মানতের সামগ্রী জমা দেওয়ার নিয়ম ও প্রক্রিয়া নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল থাকে। এবার মঙ্গলবার দুপুর ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে মানতের সামগ্রী গ্রহণের কাজ শুরু হয়েছে। তবে এই প্রক্রিয়া শুরুর অনেক আগেই সকাল থেকে মন্দির চত্বরে ভক্তদের ভিড় জমতে শুরু করে। মাকে নিজেদের মানতের উপহার দিতে দূরদূরান্ত থেকেও হাজির হন অসংখ্য মানুষ। 

পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, মানতের সোনা, রুপো কিংবা সোনার টিপ জমা দিতে হলে মন্দিরের কাছেই থাকা নির্দিষ্ট অফিস ঘরে যেতে হবে। সেখানেই সমস্ত সামগ্রী জমা নেওয়া হচ্ছে। ভক্তদের দেওয়া মানতের গয়না সরাসরি দেবীর কাছে পৌঁছে দেওয়ার পরিবর্তে নির্দিষ্ট নিয়ম মেনেই জমা নেওয়া হচ্ছে। এদিন সন্ধ্যায় সেই মানতের গয়না দিয়েই সেজে উঠবেন চাষাপাড়ার বুড়িমা। প্রতি বছরের মতো এ বারও কেজি কেজি সোনার গয়নায় সাজানো হবে দেবীকে। প্রায় ৭ থেকে ৮ কেজি রুপোর গয়নাও পরানো হবে বুড়িমাকে। 

ভক্তদের বিশ্বাস, মায়ের কাছে আন্তরিকভাবে কিছু চাইলে তিনি কাউকে ফেরান না। মনোস্কামনা পূরণ হলে ভক্তরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সোনা, রুপো কিংবা অন্যান্য সামগ্রী মায়ের চরণে নিবেদন করেন। সেই বিশ্বাস থেকেই প্রতিবছর মানতের গয়না জমা দিতে দূরদূরান্ত থেকে আসেন অসংখ্য মানুষ। পুজো উদ্যোক্তাদের দাবি, ভক্তদের দেওয়া সোনার গয়না সারা বছর ব্যাঙ্কের লকারে সুরক্ষিত রাখা হয়। পুজোর নির্দিষ্ট দিনে কড়া পুলিশি পাহারায় সেই গয়না ব্যাঙ্ক থেকে মন্দিরে নিয়ে আসা হয়। এর পর সন্ধ্যা থেকে শুরু হয় দেবীকে গয়নায় সাজানোর পর্ব। সমস্ত গয়না পরানো শেষ না হওয়া পর্যন্ত চাষাপাড়া চত্বরকে ঘিরে রাখা হয় পুলিশি নিরাপত্তায়।

নিরাপত্তার স্বার্থে গোটা মন্দির চত্বরে বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। শুধু গয়না পরানোর সময়ই নয়, বুড়িমার বিসর্জন ও ভাসান সম্পন্ন না হওয়া পর্যন্ত কড়া নিরাপত্তার ব্যবস্থা বজায় থাকবে। বিসর্জনের পরের দিন সকালে ব্যাঙ্ক খোলার সঙ্গে সঙ্গেই সমস্ত সোনার গয়না ফের ব্যাঙ্কের লকারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ, ভক্তদের মানতের গয়না জমা দেওয়া থেকে শুরু করে দেবীর অঙ্গসজ্জা এবং বিসর্জনের পর তা পুনরায় ব্যাঙ্কের লকারে ফিরিয়ে দেওয়া – প্রতিটি পর্যায়েই রয়েছে নির্দিষ্ট ব্যবস্থা ও নিরাপত্তার আয়োজন। ভক্তদের বিশ্বাস, মায়ের কাছে নিবেদন করা এই মানতের সামগ্রীর মধ্যেই জড়িয়ে রয়েছে তাঁদের প্রার্থনা, ভক্তি ও মনোস্কামনা পূরণের পর কৃতজ্ঞতা।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…