
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চলতি বছর ১৮ নভেম্বর, বুধবার পালিত হবে জগদ্ধাত্রীপুজো। মা জগদ্ধাত্রী চতুর্ভুজা ও সিংহবাহিনী রূপে পূজিতা হন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তিনি সমগ্র জগৎকে ধারণ করে রয়েছেন বলেই তাঁর নাম জগদ্ধাত্রী। চন্দননগর ও কৃষ্ণনগরে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয় এই উৎসব। তবে শুধু এই দুই শহরেই নয়, বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তেই ধুমধাম করে আয়োজিত হয় জগদ্ধাত্রীপুজো। জ্যোতিষশাস্ত্র অনুসারে, পুজোর এই বিশেষ দিনে কয়েকটি নিয়ম ও প্রতিকার মেনে চললে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশ্বাস করা হয়, সঠিক নিয়মে এই টোটকাগুলি পালন করলে সংসারে সুখ-সমৃদ্ধি ও মঙ্গল লাভ সম্ভব।
টোটকা-
১) জগদ্ধাত্রীপুজোর অষ্টমী বা নবমীর দিন বাড়িতে নতুন শঙ্খ কিনে আনুন এবং সেটির পুজো করুন। এতে সংসারের মঙ্গল হবে এবং আর্থিক উন্নতি ঘটবে।
২) জগদ্ধাত্রীপুজোর অষ্টমী এবং নবমীর দিন ভুল করেও আমিষ খাবার খাবেন না। সারা দিনই নিরামিষ আহার গ্রহণ করুন।
৩) জগদ্ধাত্রী মাকে যে কোনও ফুল, যেমন হলুদ গাঁদা, জবা বা পদ্মফুলের মালা অর্পণ করুন। তবে, যদি সম্ভব হয়, এমন মালা নিবেদন করুন যেটি মায়ের গলা থেকে চরণ পর্যন্ত পৌঁছোবে।
৪) বরণের সময় একটা নতুন সিঁদুরকৌটো কিনে মায়ের চরণে ঠেকিয়ে সারা বছর ওই সিঁদুর ব্যবহার করুন। এতে স্বামীর মঙ্গল হয় বলে বিশ্বাস।
৫) মায়ের পুজোতে নতুন হলুদ বা লাল বস্ত্র অর্পণ করুন। তার সঙ্গে ফল, মিষ্টি, আলতা এবং সিঁদুর অবশ্যই অর্পণ করবেন।
৬) জগদ্ধাত্রীপুজোর সময় গরিব-দুঃখীদের তাঁদের প্রয়োজনমতো জিনিস দান করা খুবই শুভ বলে মনে করা হয়।
৭) জগদ্ধাত্রীপুজোর দশমীর দিন বিবাহিত মহিলাদের একে অপরকে সিঁদুর দেওয়া খুবই শুভ বলে মানা হয়।
